১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৩ জন সদস্যকে (মেম্বার)বরখাস্ত করার পর পরিষদের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন, বান্দরবান।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী—ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো: সোহেল রানা মহোদয়কে ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
জেলা প্রশাসক, বান্দরবান কর্তৃক জারিকৃত এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।