1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হালুয়াঘাটে কামাক্ষা মাতার মন্দির ও কেন্দ্রীয় শ্মশান কমিটির অনুমোদন। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ‎জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে মাদারীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গণমিছিল

হালুয়াঘাটে কামাক্ষা মাতার মন্দির ও কেন্দ্রীয় শ্মশান কমিটির অনুমোদন।

reporter ফারুক হোসেন, হালুয়াঘাট
calendar প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ

ময়মনসিংহের জেলা হালুয়াঘাট উপজেলা মোজাখালি গ্রামের কামাক্ষা মাতার মন্দির ও কেন্দ্রীয় শ্মশান কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত ও উপদেষ্টা মন্ডলীর পরামর্শ মোতাবেক ‘শ্রীশ্রী কামাক্ষা মাতার মন্দির’ এবং ‘হালুয়াঘাট কেন্দ্রীয় শ্মশান’ কমিটি বিলুপ্ত করা হয়। এরপর সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ১০১ সদস্য বিশিষ্ট ‘শ্রীশ্রী কামাক্ষা মাতার মন্দির’ কমিটি এবং ৫১ সদস্য বিশিষ্ট ‘হালুয়াঘাট কেন্দ্রীয় শ্মশান’ কমিটি গঠন করা হয়।

হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা স্বাক্ষরিত পত্রে কমিটির অনুমোদন দেয়া হয়। কামাক্ষা মাতার মন্দির-এর নতুন কমিটিতে মিত্র বন্ধন পালকে সভাপতি, সঞ্জয় কুমার সরকারকে সম্পাদক ও তাপস কুমার সরকারকে কোষাধ্যক্ষ করা হয়েছে। এছাড়াও ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। হালুয়াঘাট কেন্দ্রীয় শ্মশান কমিটির সভাপতি নয়ন দাস, সম্পাদক বিপুল ঘোষ, কোষাধ্যক্ষ অরুপ সরকারসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত এই দুই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com