1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হাঁটুর পেছনেই মিলল ৪০০ ইয়াবার চালান! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মোহনপুরে ২ মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে অভিনব ছিনতাই, চেতনানাশক প্রয়োগ করে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ডেমরা থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি উদ্বোধন মুলাদী উপজেলায় নিখোঁজের দুই দিন পর জাকির হোসেন ব্যাপারী (৫০) নামে এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল বগুড়ায় যুবককে অপহরণ সদৃশ ভাবে তুলে নিয়ে মারধর,  এনসিপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অবৈধ সরকারের নির্যাতনের শিকার হয়েছিল ২৭ বিসিএস ব্যাচ: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলে জনসম্পৃক্ততার আলোচনায় আকতার হোসেন হাঁটুর পেছনেই মিলল ৪০০ ইয়াবার চালান! বিরলের বুনিয়াদপুর সিনিয়র (আলিম) মাদরাসা এর নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন

হাঁটুর পেছনেই মিলল ৪০০ ইয়াবার চালান!

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ১:২১ অপরাহ্ণ

বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসে এক নারীর হাঁটুর পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় সরিফা বিবি (৩৪) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

গত শুক্রবার (১ আগস্ট) দুপুর আড়াইটা থেকে বিকেল সোয়া ৩টার মধ্যে উপজেলার জিয়াগঞ্জ এলাকার জিয়া নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আক্কেলপুর-বগুড়াগামী বিসমিল্লাহ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-জ-১১-২৩৪১।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি মাদকের চালান ওই পথে পাচার করা হবে। তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল অভিযান চালিয়ে বাসের ইঞ্জিন কভারের সামনের পাশে টিকিটবিহীন যাত্রী হিসেবে বসা সরিফা বিবির দেহ তল্লাশি করে। এ সময় তার ডান হাঁটুর পেছনে বিশেষভাবে লুকানো অবস্থায় দুইটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৪০০টি কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ছিল। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৪০ গ্রাম।

এ ছাড়া একটি টার্কিস ব্লু রঙের অ্যাংলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত সিমসংবলিত সিম্ফনি এ৩০ মডেলের একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।গ্রেফতার সরিফা বিবি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ পশ্চিমপাড়া গ্রামের আকরাম হোসেনের স্ত্রী।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। তবে গোয়েন্দা নজরদারি জোরদার থাকায় তাদের অপতৎপরতা প্রতিহত করা সম্ভব হচ্ছে। উদ্ধার হওয়া এই ইয়াবার চালানের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে বগুড়ায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।” এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার উৎস ও সম্ভাব্য পাচারচক্র সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com