1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
স্বাধীনতা ! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

স্বাধীনতা !

reporter জামান ভূঁইয়া
calendar প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ

রক্ত দিয়ে এনেছি আমরা
যে স্বাধীনতা ,
মুছে ফেলতে চাইছে তারা
কত বড় কথা !

কত বড় বুকের পাটা
৭১ মুছতে চায় ,
কত বড় শক্তি তাদের
আছে যে গায় ।

১৬ ডিসেম্বর বিজয় দিবস
অস্বীকার করতে চায় ,
দেশদ্রোহী সেই সকল লোক
সাহস কোথা পায় ?

৭ মার্চ নাকি কিছুই না
বুঝতে চায়না তারা ,
সব স্মৃতি মুছে ফেলতে চায়
স্বাধীনতা চায়নি যারা ।

৯ মাস যুদ্ধ করে যারা
আনলো স্বাধীনতা ,
তাদের আজ করছে অপমান
ভুলতে চায় তাদের কথা ।

মা-বোনেরা দিয়ে ইজ্জত
স্বাধীনতা এনে ,
তারাইতো আজকে মোদের
বীর বীরাঙ্গনা বনে ।

ভুলবো কি করে তাদের অবদান
ওরে কুলাঙ্গার যত ,
এই স্বাধীনতা আনতে যারা
কষ্ট করেছেন কত !

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com