1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নলডাঙ্গার তিন প্রবাসী নিহত এলাকার জুড়ে শোকের ছায়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ আগৈলঝাড়ায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ দিনমজুরের মেয়ে রাত্রি বিশ্বাস দুমকির ইউএনওকে অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ৩২ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান (অর্থ ও প্রশাসন)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিকের বিরুদ্ধে ভুয়া লিভার রিপোর্টের অভিযোগ, সিভিল সার্জন বরাবর আবেদন জলঢাকায় একই প্রতিষ্ঠানের তিন শিক্ষক অনুপস্থিত, জানেন না মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যৌথ আলোচনা সভা মুকসুদপুরে রাজনৈতিক পদ থেকে শিক্ষকের পদত্যাগ

সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নলডাঙ্গার তিন প্রবাসী নিহত এলাকার জুড়ে শোকের ছায়া

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ

সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়ায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। গত রবিবার(৯ আগষ্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের মুসাসা এলাকার একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ৩ নং খাজুরা ইউনিয়নের দীঘির পাড় গ্রামের মোঃ জাকির আলীর ছেলে মোঃ শামীম হোসেন(৩৫), খাজুরার শ্রীপুর পাড়ার মোঃ গোলাম রাব্বানীর ছেলে মোঃ সাব্বির আহমেদ শুভ(৩০), মহিশডাঙ্গা গ্রামের মোঃ আসলাম হোসেনর ছেলে মোঃ রবিউল আউয়াল হৃয় (২৫)।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান খাঁন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। সোমবার (১০ আগস্ট) সকালে আমরা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাব। সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।তিনি আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন যুবকই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পরিবারের মুখে হাসি ফোটাতে কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। তারা রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। রোববার বিকেলে ওই কারখানায় হঠাৎ আগুন লাগে এবং তা দ্রুত ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে কর্মরত অবস্থায় আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com