1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যৌথ আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিকের বিরুদ্ধে ভুয়া লিভার রিপোর্টের অভিযোগ, সিভিল সার্জন বরাবর আবেদন জলঢাকায় একই প্রতিষ্ঠানের তিন শিক্ষক অনুপস্থিত, জানেন না মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যৌথ আলোচনা সভা মুকসুদপুরে রাজনৈতিক পদ থেকে শিক্ষকের পদত্যাগ এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ দিনাজপুর জেলা শ্রমিক নেতা মজিবুর রহমান মজিব গ্রেপ্তার: সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘট চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্কে তরুণদের কণ্ঠে শুদ্ধ সমাজের প্রত্যয়

সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যৌথ আলোচনা সভা

reporter মোঃ হাফিজুল ইসলাম হাফিজ, সাতক্ষীরা 
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ভোমরা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু মুছার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ১০৬ সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের মনোনীত ও সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোমরা স্থল বন্দরের ব্যবসায়িক উন্নয়নের জন্য যেকোনো উপায়ে ভোমরা স্থল বন্দরের যানজট নিরসন করতে হবে। সকলের সম্মিলিত উদ্যোগ নিয়ে বিভিন্ন যুগ উপযোগী পদক্ষেপের মাধ্যমে এ যানজট নিরসন করা সম্ভব। যানজট নিরসনকল্পে বাধা মানবো না এবং কোন অনিয়ম মেনে নেওয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবু, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি রেজিঃ নং-৮৭/সাতঃ এর সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১৭২২) এর সভাপতি আব্দুস সাত্তার জুয়েল, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মজনু সরদার, ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান মন্টু প্রমুখ। আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। এসময় ভোমরা সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, ট্রাক মালিক সমিতি, ট্রাক শ্রমিক ইউনিয়ন, ট্রান্সপোর্ট মালিক সমিতি ও বিভিন্ন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com