সৌদি আরব প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিএনপির দুর্দিনের পরীক্ষিত ও ত্যাগী ছাএ নেতা। নবগঠিত কমিটিতে সহ-দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম নয়ন।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নবনির্বাচিত এই ছাএ নেতা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলের কঠিন ও প্রতিকূল সময়ে তারা নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক ভূমিকার স্বীকৃতি হিসেবেই নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মোঃ রফিকুল ইসলাম নয়ন সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রবাসী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।
নেতাকর্মীদের প্রত্যাশা, নবনির্বাচিত এই নেতা পারস্পরিক সমন্বয় ও ঐক্যের মাধ্যমে সৌদি আরব প্রবাসী পিরোজপুর জেলা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ভূমিকা রাখবেন। পাশাপাশি প্রবাসে থাকা পিরোজপুর জেলার বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবেন।
দলের দুঃসময়ে যারা রাজপথ ও সংগঠনের পাশে ছিলেন, তাদের মূল্যায়ন সংগঠনের জন্য ইতিবাচক বার্তা বহন করে—এমনটাই মনে করছেন সৌদি আরব প্রবাসী বিএনপির নেতাকর্মীরা। নব-নির্বাচিত মোঃ রফিকুল ইসলাম নয়ন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে এই নেতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের জন্য কাজ করে যাবেন।