1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানাসহ ৬ মাসের কারাদণ্ড, ১১ ড্রাম পেট্রোল জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সুনামগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানাসহ ৬ মাসের কারাদণ্ড, ১১ ড্রাম পেট্রোল জব্দ

reporter মোঃ জামিল হোসেন, বিশেষ প্রতিনিধি (সুনামগঞ্জ)
calendar প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬, ১:১০ অপরাহ্ণ

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ ইচ্ছারচর পয়েন্টে ১১ ড্রাম পেট্রোল মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ২২শ লিটার পেট্রোল জব্দ করা হয়।

গত রবিবার বিকেল ৪টার দিকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রতন শেখ পিপিএম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ ইচ্ছারচর পয়েন্টে এক ব্যবসায়ী অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ পেট্রোল মজুদ করে রেখেছেন।

পরে বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়কে অবগত করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী সদর থানা পুলিশকে সঙ্গে নিয়ে বিকেল ৫টার দিকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আহমদাবাদ ইচ্ছারচর পয়েন্টের চৌধুরী ট্রেডার্স থেকে ব্যবসায়ী সুহেল চৌধুরী (৩৫), পিতা: মৃত গিয়াস চৌধুরী, এর কাছ থেকে ১১ ড্রাম (২২শ লিটার) পেট্রোল জব্দ করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ৬ মাসের কারাদণ্ড প্রদান করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এছাড়া জব্দকৃত ২২শ লিটার পেট্রোল গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর জিম্মায় রাখা হয়। পরে আসামিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর থানার এসআই মোহাম্মদ ইকবাল হাসান, এসআই জোহাব আলীসহ জেলা প্রশাসন ও পুলিশের সদস্যরা।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১১ ড্রাম পেট্রোল মজুদ রাখার অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২২শ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com