1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিংড়ায় বাসার ভিতরে দরজা ভেঙে দুই যুবককে কুপিয়ে জখম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ১২টি গাঁজা গাছ উদ্ধার, চাষাবাদের অভিযোগে গ্রেপ্তার ১ ,উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত চরাঞ্চলবাসীর ২৫ বছরের অভিশাপ এই বাঁশের সাঁকো: পাকা ব্রিজের দাবিতে এলাকাবাসীর আকুতি প্রেমের বিয়েকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ মেধাবী ছাত্র থেকে চুয়েটের উপাচার্য, পটিয়ার গর্ব ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চর ভোলানাথ আদর্শ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না ১০ দিন ধরে উত্তেজনা বিরাজ করছে নাগরপুরে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজদেবনাথ

সিংড়ায় বাসার ভিতরে দরজা ভেঙে দুই যুবককে কুপিয়ে জখম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৮ অপরাহ্ণ

মোঃ লতিফুর রহমান (লতিফ): নাটোরের সিংড়ায় বাসার ভিতরে দুইজন যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত আনুমানিক একটার দিকে নাটোর জেলার সিংড়া থানা মোড় এলাকার মুশারি পট্টিতে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,
তপন কুমার হাওলাদার (৩২)পিতা মৃত জিতেন হালদার তাহাদের চলবিল প্রিমিয়াম মিষ্টান্ন ভাণ্ডার এর কর্মচারী সুপ্ত কুমার পাল ওরফে সুদেব (২৬) পিতা সুনিল কুমার পাল,
সাং দাশগ্রাম,থানা নন্দীগ্রাম, জেলা বগুড়া, সে ওই দোকান হতে দুই লক্ষ টাকা নিয়ে চলে যায়, পরে ওই দোকানের পরিচিত লোকের মাধ্যমে সুপ্ত কুমার পাল ও তার পিতা সুদেব পালকে অভিনব কায়দায় সিংড়ায় নিয়ে এসে কথা বার্তা বলে পরের দিন সকালে টাকা দিতে চায় ও থানা পুলিশ কে এবিষয়ে না জানানোর জন্য অনুরোধ করে।পরে উক্ত পিতা পূত্রদয়কে তপন হাওলাদার এর বাসায় দ্বিতীয় তলায় একটি কক্ষের মধ্যে রাখে।ওই কক্ষের মধ্যে রবিন কুন্ড,তপন হাওলাদার, কর্মচারী সঞ্জয়, সুপ্ত ওরফে সুদেব ও তার পিতা সুনীল ছিলো। রবিন কুন্ডু ও তপন ঘুমিয়ে গেলে রাত আনুমানিক একটার দিকে সুপ্ত ওরফে সুদেব ধারালো হাসুয়া দিয়ে তপন কে পেটে আঘাত করলে তপন এর পেট কেটে রক্তাক্ত ও নাড়ি ভুড়ি বেড় হয়।রবিন কুন্ডু ঘুম হতে জাগা পেয়ে আগাইতে গেলে রবিন কুন্ডুর মাথার ডাইন পাশে ও ডাইন হাতে ধারালো অস্ত্র হাসুয়ার আঘাতে রক্তাক্ত হয়।

তপন কুন্ডের পেটে প্রায় ১২/১৪ সেন্টিমিটার কেটে নারী ভুড়ি বের হয় ও ডাইন হাতে প্রায় ১০ সেন্টিমিটার কেটে রক্তাক্ত জখম হয়।

রবিন কুন্ডের মাথার ডাইন পাশে প্রায় ১০ সেন্টিমিটার ও ডাইন হাতে প্রায় ৬ সেন্টিমিটার কেটে রক্তাক্ত জখম হয়।

পরে তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কে ওই বাসা থেকে উদ্ধার করা হয়েছে। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে তবে কোন আসামীকে আটক করা যায়নি।অপরাধ ঘাঁটানোর পরে আসামিরা নিখোঁজ তাদের কোন সন্ধান পাওয়া যায় নাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com