1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সারিয়াকান্দিতে আরাফাত রহমান কোকো'র স্মরণে মহিলা ফুটবল টুর্নামেন্ট - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বরিশালকে আধুনিক মহানগর গড়তে কৌশলগত পরিকল্পনার উদ্যোগ কালীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ কবরস্থানের মাটি ভরাট ও মেরামতের কাজ শুরু করেছে অটোভ্যান হারানো অসহায় তরিকুলের হাতে নতুন অটোভ্যান তুলে দিলেন মানবিক মানুষ পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠিত ‎জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: বড় ভাইকে হাতুড়িতে পিটিয়ে জখম করলেন ছোট ভাই,আটক সামিউল স্বৈরাচারী কায়দায় দেশে আসার চেষ্টা করলে ও মানুষকে উস্কানি দিলে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ. সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম বরিশালে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

সারিয়াকান্দিতে আরাফাত রহমান কোকো’র স্মরণে মহিলা ফুটবল টুর্নামেন্ট

reporter মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি:
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ

আরাফাত রহমান কোকো’র স্মরণে বগুড়ার সারিয়াকান্দিতে “মহিলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট শুক্রবার বিকালে সারিয়াকান্দি ক্রিড়া সংস্থার আয়োজনে পাবলিক মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলায় সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এসএম মিকাইল ইসলাম। খেলায় প্রধান অতিথি বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। তিনি তার বক্তব্যে বলেন,৬ বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই থেকে পরিত্রাণের উপায় হিসেবে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো। এজন্য আমাদের খেলার মাঠ দরকার। তাদের খেলাধুলার পরিবেশ তৈরি করে দেয়া দরকার। এ সময় যুব সমাজকে মাদকের হাত থেকে মুক্ত রাখতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, উপজেলা কৃষক দলের আহবায়ক খাদেমুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান শোভন, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com