শরীয়তপুর জেলার জাজিরা থানার বি.কে. নগর ছুবান্দি মাদবর কান্দি ৭ নম্বর ওয়ার্ডে একটি কবরস্থানের মাটি ভরাট ও সংস্কার কাজ শুরু হয়েছে। কবরস্থানটির উন্নয়ন ও সংস্কারে এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পার্শ্ববর্তী ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহযোগিতা করছেন।
স্থানীয়দের উদ্যোগে কবরস্থানের নিচু ও মাটি জমে যাওয়া অংশগুলোতে মাটি ভরাট, সীমানা ও আশপাশের পরিবেশ সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে কবরস্থানটির বিভিন্ন অংশ সংস্কারের প্রয়োজন থাকায় স্থানীয়দের উদ্যোগে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এলাকার মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, কবরস্থানটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় ও সামাজিক স্থান। ভবিষ্যতে কবর দেওয়ার উপযোগী পরিবেশ বজায় রাখতে এবং কবরস্থানের সৌন্দর্য ও পবিত্রতা রক্ষায় এ সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।
কবরস্থানটির প্রতিষ্ঠাতা ও জমিদাতা ছিলেন মৃত আব্দুর রউফ স্বপন মোল্লা। তাঁর দান করা জমির ওপর প্রতিষ্ঠিত এই কবরস্থানটি দীর্ঘদিন ধরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মৃত ব্যক্তিদের দাফনের কাজে ব্যবহৃত হয়ে আসছে।
স্থানীয় বাসিন্দারা কবরস্থানটির মাটি ভরাট ও সংস্কার কাজে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে কবরস্থানটির স্থায়ী উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে কবরস্থানটির সংস্কার কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সুন্দর কবরস্থান হিসেবে এটি সংরক্ষিত থাকবে।
সবাই শ্রম দিয়ে আসছে ।বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার মোহাম্মদ জসিম মৃধা ও মোহাম্মদ নোয়াব শেখ মানুষের ধার প্রান্তে ও সরজমিনে শ্রম দিয়ে আসছে সবার সহযোগিতাই উন্নয়নের মূলধারা।