1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সমেশপুর বাজারে হাটের দিনে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কৃষকলীগ নেতা গ্রেফতার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীতে চলছে চর দখল ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে সুরভিতে দোয়া মাহফিল বৃক্ষ বিতরণ কর্মসূচিতে ৫ হাজারের বেশি চারা বিতরণ যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধে বাংলাদেশের চ্যালেঞ্জ-সম্ভাবনা-ড. সাদেকুল ইসলাম ৩২ তম দৈনিক ঘোষণা কাজিরহাট ফের মাদকের ছায়া। অভিযানের পরেও কারা চালাচ্ছে মাদক কারবার উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ২১ জন জিপিএ-৫ পেয়েছে হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বদলে যাচ্ছে বিয়ানীবাজারের তিলপাড়া ইউপির নাম মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলন, তরছঘাটে সেলোমেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন

সমেশপুর বাজারে হাটের দিনে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ

reporter মোঃ ইয়াছিন আলী
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের সমেশপুর বাজারে হাটের দিনে অতিরিক্ত যানবাহনের চাপ ও অপরিকল্পিতভাবে যান চলাচলের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়ছেন বাজারে আসা সাধারণ মানুষ, পথচারী ও যানবাহন চালকরা।

স্থানীয়দের অভিযোগ, হাটের দিনগুলোতে বাজারের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত যানবাহন ও মানুষের সমাগমের কারণে দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয়। অনেক সময় যানজট এতটাই তীব্র আকার ধারণ করে যে, জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরি যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে।

বিশেষ করে কোনো রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে হয়। এতে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা তৈরি হয়।

এ অবস্থায় সমেশপুর হাট কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা। হাটের দিনগুলোতে যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ, নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিং এবং প্রয়োজনে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বশীল ব্যক্তি নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে হাটের দিনের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের চলাচল ও জরুরি সেবাগুলো আরও নির্বিঘ্ন হবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com