1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীতে চলছে চর দখল ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নলডাঙ্গায় হালতিবিলে নৌকা থেকে পানিতে পড়ে এক যুবকের মৃত্যু ঢাকা থেকে রামগঞ্জে উদ্দেশ্যে আসতে বাস-ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১১ হাড়িয়া-পৌরসভা সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বুয়েটে প্রকাশিত হলো ঢাকাবিষয়ক বিশেষ গ্রন্থ বিটুইন কেয়স অ্যান্ড কোহেশন: অ্যান এক্সপ্লোসিভ রি-ইমার্জেন্স অব ঢাকা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি পুলিশের ধামরাইয়ে রাতের আঁধারে টায়ার পোড়ানো,কালো ধোঁয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ৪২ বিজিবি ৩টি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ফ্রেন্সিডিল উদ্ধার ‎টানা বৃষ্টিতে বেহাল সড়ক, জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সংস্কারে এগিয়ে এলেন দুই নেতা উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীতে চলছে চর দখল ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা

reporter মোঃ জয়নাল হোসেন , শ্যামনগর সাতক্ষীরা
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ১:১২ অপরাহ্ণ

স্থানীয় প্রশাসনের স্পষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর বাজার সংলগ্ন এলাকায় প্রকাশ্যে নদীর চর দখল ও ভরাট কার্যক্রম চালিয়ে যাচ্ছে একাধিক প্রভাবশালী মহল। জানা গেছে, ভূমি অফিসের নাকের ডগায় বসেই নদীর চরে অবৈধ দখল, ভরাট ও স্থাপনা নির্মাণের মতো কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার নিষেধাজ্ঞা জারি থাকলেও তা কার্যত অগ্রাহ্য করা হচ্ছে।
এ ব্যাপারে পদ্মপুকুর ভূমি অফিসে মুঠোফোন কল করলে ভূমি অফিস কর্মকর্তা মোশারফ হোসেন জানান আমি ব্যক্তিগতভাবে তাদেরকে একাধিকবার নিষেধ করেছি কিন্তু তারা আমার নিষেধ অমান্য করে সেখানে কাজ অব্যাহত রেখেছে।
এবং তারা বলেছে একটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা এখানে তারা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে অনুমতি নিয়ে আসছে ভূমি অফিস কর্মকর্তা মোশারফ হোসেন আরো বলেন যেহেতু এটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা সেজন্য আমি কোন অ্যাকশন নিতে পারি না।
এ ব্যাপারে আরো জানতে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ড অফিসে মুঠোফোনে কল করলে কর্মকর্তা জানান। পদ্মপুকুর ইউনিয়ন আমাদের শ্যামনগর উপজেলার আন্ডারে হলেও ওখানকার দেখভাল করেন আশাশুনি ডিভিশন।এ ব্যাপারে আরো জানতে আশাশুনি পানি উন্নয়ন বোর্ড অফিসে বারবার মুঠোফোনে কল করলেও কোন সাড়া পাওয়া যায় নি।

স্থানীয় সূত্রে জানা যায়, এই দখল প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন গড়কুমারপুর বাজারের স্থানীয় ব্যবসায়ী এবং জামায়াতের প্রভাবশালী ব্যক্তি আব্দুল গফফার, ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তিগন । এই অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে জানতে দৈনিক ঘোষণার স্থানীয় প্রতিনিধি আব্দুল গফফারের, সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দৈনিক ঘোষণার প্রতিনিধিকে জানান তারা পানি উন্নয়ন বোর্ডের অফিস থেকে একটি কাগজ করে নিয়েছে এবং সাতক্ষীরা ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, এবং শ্যামনগর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, এবং পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের বিভিন্ন নেতাকর্মী তাকে নদীর চরে স্থাপনা নির্মাণকাজ অব্যাহত রাখতে বলেছেন।
দৈনিক ঘষণার স্থানীয় প্রতিনিধি আব্দুল গফফারের, কাছে পানি উন্নয়ন বোর্ডের কাগজ দেখতে চাইলে তিনি দেখাতেও অস্বীকৃতি জানান।
শ্যামনগর উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসে কাগজের ব্যাপারে জানতে চাইলে তারা বলেন আমরা স্থাপনা নির্মাণের জন্য কোন কাগজপত্র দেইনি।

দৈনিক ঘোষণার স্থানীয় প্রতিনিধি আব্দুল গফফার সম্পর্কে আরো জানতে স্থানীয় এলাকাবাসীর কাছে খোঁজ খবর নিলে এলাকাবাসী জানান আব্দুল গফফার জামায়াতের রাজনীতির সাথে সক্রিয় এলাকাবাসী আরো বলেন তারা এই অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে বলতে গেলে আব্দুল গফফার তাদেরকে স্থানীয় রাজনীতির প্রভাব দেখিয়ে এবং ভয় ভীতি দেখিয়ে তাদের মুখ বন্ধ রাখার চেষ্টা করে।

এদিকে, গড়কুমারপুর বাজার সংলগ্ন খোলপেটুয়া নদীর তীরে অন্যান্য ব্যবসায়ীরাও পিছিয়ে নেই। কে আগে দখল করে স্থাপনা গড়ে তুলতে পারেন—এ নিয়ে চলছে নীরব প্রতিযোগিতা। কেউ নদীর বাঁধে, আবার কেউ নদীর জেগে ওঠা চরে গড়ে তুলছেন দোকানপাট ও পাকা স্থাপনা।স্থানীয়দের অভিযোগ, এমন অবৈধ কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট ভূমি অফিস ও পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ফলে দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠছে।

এ বিষয়ে সচেতন মহল বলছে, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে খোলপেটুয়া নদী স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হবে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়বে। তাই নদী রক্ষায় জরুরি ভিত্তিতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com