1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৪২ বিজিবি ৩টি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ফ্রেন্সিডিল উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বদলগাছীতে ১৭ টি মাদ্রাসার ৩২০ জন পরিক্ষার্থীর মধ্যে ১৫৯ পরিক্ষার্থী পাস ৩ টি মাদ্রাসায় পরিক্ষার্থী নাই বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকীতে ‘সুলতান শিশু উৎসব-২০২৬’ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু নলডাঙ্গায় হালতিবিলে নৌকা থেকে পানিতে পড়ে এক যুবকের মৃত্যু ঢাকা থেকে রামগঞ্জে উদ্দেশ্যে আসতে বাস-ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১১ হাড়িয়া-পৌরসভা সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বুয়েটে প্রকাশিত হলো ঢাকাবিষয়ক বিশেষ গ্রন্থ বিটুইন কেয়স অ্যান্ড কোহেশন: অ্যান এক্সপ্লোসিভ রি-ইমার্জেন্স অব ঢাকা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি পুলিশের ধামরাইয়ে রাতের আঁধারে টায়ার পোড়ানো,কালো ধোঁয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

৪২ বিজিবি ৩টি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ফ্রেন্সিডিল উদ্ধার

reporter মোঃ আইয়ুব আনছারী, ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ১:৪০ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১০ আগস্ট ২০২৬, রাত ০৯ টা ৪০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ মৌচোষা বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৯/৫-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চৌধুরীপাড়া লিচুবাগান এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ।

এছাড়া গত ১০ আগস্ট ২০২৬, রাত ১১ টা ২০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বৈরচুনা বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৫/৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌপাইল এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাছাড়া অদ্য ১১ আগস্ট ২০২৬, রাত ০৩১০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পার্বতীপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৪/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোচাল এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ফ্রেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৫২,১০০/- (বায়ান্ন হাজার একশত) টাকা।উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে ৪২ বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com