1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎টানা বৃষ্টিতে বেহাল সড়ক, জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সংস্কারে এগিয়ে এলেন দুই নেতা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বদলগাছীতে ১৭ টি মাদ্রাসার ৩২০ জন পরিক্ষার্থীর মধ্যে ১৫৯ পরিক্ষার্থী পাস ৩ টি মাদ্রাসায় পরিক্ষার্থী নাই বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকীতে ‘সুলতান শিশু উৎসব-২০২৬’ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু নলডাঙ্গায় হালতিবিলে নৌকা থেকে পানিতে পড়ে এক যুবকের মৃত্যু ঢাকা থেকে রামগঞ্জে উদ্দেশ্যে আসতে বাস-ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১১ হাড়িয়া-পৌরসভা সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বুয়েটে প্রকাশিত হলো ঢাকাবিষয়ক বিশেষ গ্রন্থ বিটুইন কেয়স অ্যান্ড কোহেশন: অ্যান এক্সপ্লোসিভ রি-ইমার্জেন্স অব ঢাকা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি পুলিশের ধামরাইয়ে রাতের আঁধারে টায়ার পোড়ানো,কালো ধোঁয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

‎টানা বৃষ্টিতে বেহাল সড়ক, জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সংস্কারে এগিয়ে এলেন দুই নেতা

reporter ‎মোঃ বশির উদ্দিন , আশুলিয়া (ঢাকা)
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ

‎বরিশালের বাকেরগঞ্জ থানাধীন ৪ নম্বর দুধল ইউনিয়নের গোমা বাজার থেকে শরশী পুলিশ ফাঁড়ি পর্যন্ত সড়কটি টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।

‎স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন ৪ নম্বর দুধল ইউনিয়নের পরিচিত বিএনপি ত্যাগী নেতা খান মকবুল হোসেন এবং তারুণ্যের আইডল হিসেবে পরিচিত খালেকুজ্জামান বাহাদুর। তাঁদের নেতৃত্বে স্থানীয় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে প্রয়োজনীয় সংস্কারকাজ করা হয়।

‎নিজস্ব অর্থায়নে জনস্বার্থে এমন উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে তাঁদের প্রতি ব্যাপক প্রশংসা দেখা গেছে। এলাকাবাসী জানান, টানা বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন অংশে পানি ও কাদা জমে চলাচল অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। ‎ বিশেষ করে অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিল। সড়কটি সংস্কারের ফলে আপাতত সাধারণ মানুষের চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।

‎স্থানীয়রা খান মকবুল হোসেন ও খালেকুজ্জামান বাহাদুরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁদের জন্য দোয়া করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এলাকার অবহেলিত সড়ক ও জনদুর্ভোগের বিষয়গুলো তাঁরা গুরুত্বের সঙ্গে দেখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।‎
‎এলাকাবাসীর দাবি, ৪ নম্বর দুধল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এখনও বেশ কিছু কাঁচা ও পাকা সড়ক সংস্কার ও উন্নয়নের অভাবে পড়ে রয়েছে। এসব সড়কের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি দেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।‎বিশেষ করে ৪ নম্বর দুধল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কে.জি.এস. মাধ্যমিক বিদ্যালয় থেকে চরগোমা পর্যন্ত অসমাপ্ত সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।‎তাঁদের প্রত্যাশা, খান মকবুল হোসেন ও খালেকুজ্জামান বাহাদুর বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে এনে সড়কটির অসমাপ্ত কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

‎এলাকাবাসী আরও বলেন, একটি ভালো সড়ক শুধু যাতায়াতের সুবিধাই নিশ্চিত করে না; এর সঙ্গে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও এলাকার সার্বিক উন্নয়নও জড়িত। ‎তাই দুধল ইউনিয়নের অবহেলিত সড়কগুলোর প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নজর দিয়ে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ করবে—এটাই তাঁদের প্রত্যাশা

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com