1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কৃষকলীগ নেতা গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নলডাঙ্গায় হালতিবিলে নৌকা থেকে পানিতে পড়ে এক যুবকের মৃত্যু ঢাকা থেকে রামগঞ্জে উদ্দেশ্যে আসতে বাস-ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১১ হাড়িয়া-পৌরসভা সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বুয়েটে প্রকাশিত হলো ঢাকাবিষয়ক বিশেষ গ্রন্থ বিটুইন কেয়স অ্যান্ড কোহেশন: অ্যান এক্সপ্লোসিভ রি-ইমার্জেন্স অব ঢাকা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি পুলিশের ধামরাইয়ে রাতের আঁধারে টায়ার পোড়ানো,কালো ধোঁয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ৪২ বিজিবি ৩টি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ফ্রেন্সিডিল উদ্ধার ‎টানা বৃষ্টিতে বেহাল সড়ক, জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সংস্কারে এগিয়ে এলেন দুই নেতা উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কৃষকলীগ নেতা গ্রেফতার

reporter মোঃ কামরুল ইসলাম,​রাঙ্গামাটি 
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ

রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে লংগদু থানার পলাতক আসামি ও উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন চৌধুরীকে (৬৫) গ্রেফতার করা হয়েছে।সোমবার ১১ আগস্ট রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হারুন চৌধুরী লংগদু থানার মামলা নং- ০৪, তারিখ ১৬/০২/২০২৫ খ্রিঃ এর পলাতক আসামি। মামলাটি দণ্ডবিধি ১৮৬০ এর ধারায় দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।মোঃ হারুন চৌধুরী লংগদু উপজেলার ০৬নং মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক, ০২নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মৃত রহিম দাদ চৌধুরী এবং মাতা মৃত মোহছেনা খাতুন। তিনি বর্তমানে লংগদু উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com