1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সন্ত্রাসী কর্মকান্ড ‘প্রতিরোধের’ আহবান জাতিসংঘ মহাসচিবের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

সন্ত্রাসী কর্মকান্ড ‘প্রতিরোধের’ আহবান জাতিসংঘ মহাসচিবের

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, যেকোন ধরনের সহিংসতা ছড়িয়ে পড়া রোধ করতে ‘সন্ত্রাসসবাদের দিকে পরিচালিত করতে পারে এমন অন্তর্নিহিত অবস্থা’ বিশ্বের দেশগুলোকে অবশ্যই মোকাবেলা করতে হবে। খবর এএফপি’র।

তিনি নিউইয়র্কে সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক এক সম্মেলনে বলেন, ‘আমরা বিগত কয়েক বছর ধরে এক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা লাভ করলেও সন্ত্রাসবাদ এবং চরম সহিংসতার শেকড় গজানো অব্যাহত রয়েছে।’

গুতেরেস ‘এই বৈশ্বিক হুমকির বিরুদ্ধে এক হয়ে দাঁড়াতে’ বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন,‘আফ্রিকাতে আল-কায়দা এবং দায়েশের সহযোগীরা সাহেলের মতো বিভিন্ন অঞ্চলে দ্রুততার সাথে তাদের কর্মকা- জোরদার করছে এবং তারা গিনি উপসাগরের
দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। তিনি সিরিয়া ও ইরাকের তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) ‘চরমপন্থী উত্তরাধিকারের’ কথাও উল্লেখ করেন।

গুতেরেস আরো বলেন, ‘নব্য-নাৎসি এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বিভিন্ন আন্দোলন বিশ্বের বেশ কয়েকটি দেশে এতো দ্রুত মাথাচাড়া দিয়ে উঠেছে যে তা দেশগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

খাদ্য ও জ্বালানি শক্তি সংকট থেকে জলবায়ু পরিবর্তন এবং অনলাইনে ঘৃণার বিস্তার পর্যন্ত বিশ্বকে প্রভাবিত করে এমন একাধিক সংকটের ওপর গুরুত্ব দিয়ে গুতেরেস বলেন, ‘আমাদের অবশ্যই এ ধরনের হুমকি মোকাবেলার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতির উপর জোর দিতে হবে।’

তিনি বলেন, ‘প্রতিরোধ মানে যেকোন হামলাকে একেবারে ব্যর্থ করা এবং চক্রান্তকে বাধাগ্রস্ত করা। এর মানে এমন কর্মকা-ের অন্তর্নিহিত অবস্থার সমাধান করা যা সন্ত্রাসবাদের দিকে পরিচালিত করতে পারে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে দারিদ্র, বৈষম্য, অসন্তোষ, দুর্বল অবকাঠামো ও প্রতিষ্ঠান এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের কথা বলা যেতে পারে।’

গুতেরেস সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে মানবাধিকারকে সম্মান করার কথাও বলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com