1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ

​গ্রাহক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি (কিশোরগঞ্জ ও হোসেনপুর মেট্রো)। প্রতিষ্ঠানটির এক গ্রাহক, ময়মনসিংহের নান্দাইলের হাড়িয়াকান্দি গ্রামের মরহুমা রহিমা বেগমের আকস্মিক মৃত্যুর পর মাত্র ৫ কার্যদিবসের মধ্যে তাঁর নমিনি শাহিন ভূইয়ার হাতে ১,০৮,৮৫৯ টাকার মরণোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। একই সাথে মরহুমার এতিম সন্তানের জন্য আগামী ১০ বছর মেয়াদী প্রতি মাসে ২,০০০ টাকা করে শিক্ষা বৃত্তি চালু করা হয়। ​এ উপলক্ষে ২৫/৭/২০২৬ ইং তারিখ সকাল ১১ ঘটিকার সময় হাড়িয়াকান্দি নুহাশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ওসমান গনি ভূইয়া গেনু। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বেলাল আকন, মোঃ মোস্তুফা কামাল, সিনিয়র ইউনিট ম্যানেজার মোঃ ইব্রাহিম, মোঃ কবির আহমেদ, মোঃ আঃ ওয়াহাব এবং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সুমন মিয়া উপস্থিত ছিলেন।

দ্রুততম সময়ে দাবি নিস্পত্তির মাধ্যমে বীমা শিল্পের ওপর মানুষের আস্থা বৃদ্ধি পাওয়ায় বক্তারা আয়োজকদের ধন্যবাদ জানান

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com