গ্রাহক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি (কিশোরগঞ্জ ও হোসেনপুর মেট্রো)। প্রতিষ্ঠানটির এক গ্রাহক, ময়মনসিংহের নান্দাইলের হাড়িয়াকান্দি গ্রামের মরহুমা রহিমা বেগমের আকস্মিক মৃত্যুর পর মাত্র ৫ কার্যদিবসের মধ্যে তাঁর নমিনি শাহিন ভূইয়ার হাতে ১,০৮,৮৫৯ টাকার মরণোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। একই সাথে মরহুমার এতিম সন্তানের জন্য আগামী ১০ বছর মেয়াদী প্রতি মাসে ২,০০০ টাকা করে শিক্ষা বৃত্তি চালু করা হয়। এ উপলক্ষে ২৫/৭/২০২৬ ইং তারিখ সকাল ১১ ঘটিকার সময় হাড়িয়াকান্দি নুহাশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ওসমান গনি ভূইয়া গেনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বেলাল আকন, মোঃ মোস্তুফা কামাল, সিনিয়র ইউনিট ম্যানেজার মোঃ ইব্রাহিম, মোঃ কবির আহমেদ, মোঃ আঃ ওয়াহাব এবং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সুমন মিয়া উপস্থিত ছিলেন।
দ্রুততম সময়ে দাবি নিস্পত্তির মাধ্যমে বীমা শিল্পের ওপর মানুষের আস্থা বৃদ্ধি পাওয়ায় বক্তারা আয়োজকদের ধন্যবাদ জানান
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা