1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সন্ত্রাস ও চাঁদাবাজ রৌশন ও সাজ্জাদ গংদের গ্রেফতারের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাস ও চাঁদাবাজ রৌশন ও সাজ্জাদ গংদের গ্রেফতারের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন মুলাদীতে মাদক বহন করতে রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে জখম ও মটর সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ফ্যামিলী কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গিকার, কেউই উন্নয়ন বঞ্চিত হবে না। গাজীপুরে ভূমি জরিপ কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ, পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: এরপর কী হবে? ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের মৌলভীবাজারের বেকার যুবকদের জন্য সুখবর: এআই প্রশিক্ষণে আবেদন শুরু, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা চিকিৎসা নিতে গিয়ে উত্তরাায় কুয়েত মৈত্রী হাসপাতালে  হেনস্তা শিশুর গায়ে হাত বিসিসির লাইটম্যানদের মধ্যে সাইকেল ও রেইনকোট বিতরণ আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি

সন্ত্রাস ও চাঁদাবাজ রৌশন ও সাজ্জাদ গংদের গ্রেফতারের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন

reporter নিজস্ব প্রতিবেদক:
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ

সন্ত্রাসী ও চাঁদাবাজ রৌশন ও সাজ্জাদ গংদের গ্রেফতারের দাবিতে ধানমন্ডির স্থানীয় ব্যবসায়ী ও বাংলাদেশ বিরানী ব্যবসায়ী সমিতির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালি ২৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী, ব্যবসায়ীরা এবং তাদের শুভাকাঙ্খী আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে ব্যানার সহকারে অংশগ্রহণ করেন আমরা নাজিরপুর ইউনিয়নবাসী, স্থানীয় ব্যবসায়ী ও নাগরিক ফোরাম, পশ্চিম নাজিরপুর যুবসমাজ, ধানমন্ডি, মোহাম্মদপুর, হাজারীবাগ ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, এই চক্রটি দীর্ঘদিন যাবত ধানমন্ডি শংকর এলাকায় চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এদের ভয়ে অনেক ব্যবসায়ী ইতোমধ্যে এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে ব্যবসা করছে। রৌশন ও সাজ্জাদের চাহিদা অনুযায়ী চাঁদা দিতে না পারলে তারা ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলা চালায় এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। ব্যবসায়ীরা এই সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, আমরা নাজিরপুর ইউনিয়নবাসীর সভাপতি মোঃ শওকত আলী, মকফার উদ্দিন খোকন, মাকসুদুর রহমান লাভলু, হেমায়েত উদ্দিন খোকন, মোঃ জামাল হোসেন। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী শাহ আলম আকন বলেন, সন্ত্রাসী চক্রের হাতে স্থানীয় ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত জিম্মি হয়ে আছে। বার বার আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলেও এদের বিরুদ্ধে প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আমাদের এই কর্মসূচি। প্রশাসন আইনী ব্যবস্থা না নিলে ব্যবসায়ীরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com