1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কালাইয়ে নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময়, জনবান্ধব প্রশাসনের প্রত্যয় জলঢাকায় রাত হলে নেসকো ও পল্লি বিদ্যুৎ অফিস দুইবার করে দিচ্ছে লোডশেডিং যার কারণে গরমে সাধারন মানুষ অতিষ্ঠ ভেড়ামারায় বাস স্ট্যান্ড থেকে গাঁজা সহ ১(এক) মাদক কারবারি গ্রেফতার গোপালীরা কী আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না – এমপি মান্নান বিএনপি ব্যর্থ হলে বিরোধীদের কথা বলার সুযোগ আসবে: মির্জা ফখরুল বিশ্ব আদিবাসী দিবস যুবকদের উদ্যোগে পটিয়ায় ডেংগাপাড়া গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল কাশিমপুরে ৫ মাসেও অসম্পূর্ণ রাস্তা, খোয়ার ভোগান্তি! নাইক্ষ্যংছড়িতে উন্নয়নের আড়ালে পাহাড় কাটা, ঝুঁকিতে অর্ধশত পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন

সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের

reporter সুমন কুমার সাহা, সদরপুর (ফরিদপুর) 
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ

ফরিদপুরের সদরপুর উপজেলায় মোটর সাইকেল ও ব্যাটারীচালিত অটোরিকশা সংঘর্ষে বিজয় নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অটোরিকশার ৫ যাত্রী।নিহত মোটর সাইকেল চালক বিজয় কুমার দাস (১৭) সে পার্শবর্তী ভাংগা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের চিত্ত রঞ্জন দাসের ছেলে বলে জানা গেছে ।রবিবার (৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাড়েসাতরশি এলাকার আয়নালের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।নিহতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত যুবক বিজয় দাস কালিবাড়ি থেকে নুরুল্ল্যাগঞ্জের দিকে যাচ্ছিলেন, অপরদিকে অটোচালক যাত্রী নিয়ে বগাইল থেকে আটরশির দিকে আসতেছিলেন , পথিমধ্যে সদর ইউনিয়নের সাড়েসাতরশি এলাকার আয়নালের মোড় নামক চার রাস্তার মোড়ে মোটর সাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে অটোরিকশা কে পিছন থেকে ধাক্কা দিলে অটো রিকশাটি উল্টে যায় অন্যদিকে মোটর সাইকেল চালক বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা মোটরসাইকেল চালককে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষনা করেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আল মামুন শাহ বলেন, লাশ উদ্ধার করে লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com