1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কালাইয়ে নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময়, জনবান্ধব প্রশাসনের প্রত্যয় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব সহ গ্রেপ্তার ৫ এসএসসিতে জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্ব মীমের, সাংবাদিক জোসেপ আলী চৌধুরীর মেয়ের সাফল্য ফের বিতর্কের মুখে ওয়াসার পিডির দায়িত্ব থেকে ফিরোজ শাহকে অব্যাহতি ধোবাউড়ায় ভূমিহীন পেলেন স্বপ্নের ঘর শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

কালাইয়ে নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময়, জনবান্ধব প্রশাসনের প্রত্যয়

reporter মো. সুমন মন্ডল, কালাই (জয়পুরহাট) 
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ

জয়পুরহাটের কালাইয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফায়সাল আহমেদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও ফায়সাল আহমেদ। সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব।

সভায় কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির সাইফুল ইসলাম ফিতা, কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা নবাগত ইউএনওকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে ইউএনও ফায়সাল আহমেদ বলেন, “সাধারণ মানুষ যাতে সরকারি সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও জনবান্ধব কালাই গড়ে তুলতে চাই।”

মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। প্রশাসন জনগণের পাশে থেকে নিয়মতান্ত্রিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com