1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে র‌্যাব অভিযান চালিয়ে ১৩০১ বোতল বিদেশী মদ জব্দসহ একটি ট্রাক ও তিন মাদক কারবারিকে আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সড়ক নিরাপত্তার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু, তদন্তের নির্দেশ সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার বরিশালে ১৩৭ জুলাই শহীদের নামফলক স্থাপনের দাবি দল্টা বাজারে সরকারি জমি দখল করে ইমারত নির্মাণ, ইউএনওর নিষেধের পরও কাজ বন্ধ হয়নি ব্যবসায়ীদের ক্ষোভ। বৃষ্টির পানি আর চোখের জল—একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে রাষ্ট্র এখনো জনগণের ন্যায্য আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ কোম্পানীগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ বিএনপি ও সরকারের সমালোচনায় সরব কেন্দ্রীয় নেতারা শিক্ষার্থীদের দক্ষ করে গড়তে সরকার নানা উদ্যোগ নিয়েছে: প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে ভিডব্লিউবি চাল বিক্রির অভিযোগে তোলপাড়, চার সদস্যের তদন্ত কমিটি গঠন

শেরপুরে র‌্যাব অভিযান চালিয়ে ১৩০১ বোতল বিদেশী মদ জব্দসহ একটি ট্রাক ও তিন মাদক কারবারিকে আটক

reporter মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর 
calendar প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ

গত শুক্রবার রাতে শেরপুর সদর উপজেলার শেরপুর-জামালপুর মহাসড়কের মোকসেদপুর নয়াপাড়া এলাকায় চেক পোস্ট স্থাপন করে এই অভিযান চালানো হয়। র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ওই স্থানে চেকপোস্ট বসালে বিদেশী মদ বহন করা ট্রাক সিগন্যাল দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মো. মিনাল মিয়া, মো. রিয়াদ হোসেন ও মো. নুরুল আমিন পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়। আটকদের সকলের বাড়ি উপজেলায়।

এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ট্রাকে অবৈধ বিদেশী মদ থাকার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে রাখা ১৩০১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com