1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোম্পানীগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ বিএনপি ও সরকারের সমালোচনায় সরব কেন্দ্রীয় নেতারা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সড়ক নিরাপত্তার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু, তদন্তের নির্দেশ সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার বরিশালে ১৩৭ জুলাই শহীদের নামফলক স্থাপনের দাবি দল্টা বাজারে সরকারি জমি দখল করে ইমারত নির্মাণ, ইউএনওর নিষেধের পরও কাজ বন্ধ হয়নি ব্যবসায়ীদের ক্ষোভ। বৃষ্টির পানি আর চোখের জল—একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে রাষ্ট্র এখনো জনগণের ন্যায্য আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ কোম্পানীগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ বিএনপি ও সরকারের সমালোচনায় সরব কেন্দ্রীয় নেতারা শিক্ষার্থীদের দক্ষ করে গড়তে সরকার নানা উদ্যোগ নিয়েছে: প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে ভিডব্লিউবি চাল বিক্রির অভিযোগে তোলপাড়, চার সদস্যের তদন্ত কমিটি গঠন

কোম্পানীগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ বিএনপি ও সরকারের সমালোচনায় সরব কেন্দ্রীয় নেতারা

reporter ফয়ছল আহমদ নুমান
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ

দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পদযাত্রা ও সমাবেশ করেছে। থানা বাজার পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বিএনপি, সরকারের কর্মকাণ্ড, সীমান্ত পরিস্থিতি এবং পরিবেশ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান সরকারের কার্যক্রম জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, “আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবেন না। উনার ছয় মাসে উনি প্রমাণ করে দিয়েছেন, বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন।”

কোম্পানীগঞ্জের পরিবেশ ও নদী ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, “যদি পরিবেশের আইন কোম্পানীগঞ্জে প্রয়োগ করা হয়, তাহলে সেটি সারা দেশেই সমানভাবে কার্যকর করতে হবে।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পরিবেশ ও নদী ব্যবস্থাপনার নামে অনেক শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় মানুষের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়েছে।

সীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, সীমান্তে হত্যাকাণ্ড ও মাদক পাচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

এদিকে, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে কোম্পানীগঞ্জ থেকে গোয়াইনঘাটে পৌঁছে অনুষ্ঠিত সমাপনী সমাবেশে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, বিএনপি কিংবা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গঠনমূলক সমালোচনা করতে এনসিপি পিছপা হবে না।

সারজিস আলম বলেন, “যদি তারেক রহমান আবারও ফ্যাসিবাদী বা স্বৈরাচারী রাজনীতির পথে এগিয়ে যান, তাহলে শুধু বিএনপিই নয়, ক্ষতিগ্রস্ত হবে পুরো বাংলাদেশ। তাই যে কোনো যৌক্তিক বিষয়ে আমরা গঠনমূলক সমালোচনা করব। যুক্তিনির্ভর সমালোচনা গ্রহণের মানসিকতা সবার থাকা উচিত।”

সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের এনসিপির নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। কোম্পানীগঞ্জের কর্মসূচি শেষে দলটির কেন্দ্রীয় নেতারা গোয়াইনঘাটে পরবর্তী কর্মসূচিতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com