1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শাহজাদপুরে রূপান্তর পরিবারের উদ্যোগে বার্ষিক ম্যাগাজিন' রূপান্তর' এর মোড়ক উন্মোচন  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হাজার হাজার মানুষের অশ্রুসিক্তে মুলাদী বাজার বিশিষ্ট ব্যবসায়ী আজাহার ফকিরের চির বিদায় নিরাপত্তাহীনতায় বোর্ডহাট কলেজ: সীমানা প্রাচীর ও দৃষ্টিনন্দন গেট নির্মাণের জোরালো দাবি ফুলবাড়ীতে পুকুরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি ইআবির মাদরাসায় উচ্চশিক্ষা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার  দিনাজপুর (৪২ বিজিবি) র অভিযানে ঠাকুরগাঁও পীরগঞ্জ দেশি মদ আটক রামুতে অস্ত্র উদ্ধার: তদন্তের আগেই চেয়ারম্যানকে ঘিরে অপপ্রচার, নেপথ্যে কী? কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের চ্যাম্পিয়ন পৌরসভা দল জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সকল বিজয়ী প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ওসমানীনগরে সরকারি রাস্তার নামে ব্যক্তিমালিকানাধীন জমিতে খুঁটি স্থাপনের লিখিত অভিযোগ ইউএনওর কাছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

শাহজাদপুরে রূপান্তর পরিবারের উদ্যোগে বার্ষিক ম্যাগাজিন’ রূপান্তর’ এর মোড়ক উন্মোচন 

reporter মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর 
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ

বুদ্ধিবৃত্তিক জ্ঞান ও সংস্কৃতি চর্চা কেন্দ্র এই প্রতিপাদ্য কে সামনে রেখে,সিরাজগঞ্জের শাহজাদপুরে রূপান্তর পরিবারের উদ্যোগে,বার্ষিক ম্যাগাজিন ‘রূপান্তর’ জুলাই সংখ্যা-২০২৬ এর মোড়ক উন্মোচন আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১জুলাই,শুক্রবার সন্ধ্যায়, শাহজাদপুর সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে, রূপান্তরের আহ্বায়ক, মোঃরাতুল বিন হোসেনের সভাপতিত্বে ও মোঃ মোত্তাসিম বিল্লাহ হিমেল এর সঞ্চালনায়,,
মোড়ক উন্মোচন অনুষ্ঠান উদ্বোধনী বক্তব্য রাখেন, রূপান্তরের সদস্য সচিব,মোঃআল মামুন।

আরো বক্তব্য রাখেন,রূপান্তরের উপদেষ্টা মোঃরেজা আহমেদ।
মোঃসোহেল রানা নিউটন। মোঃ ইলিয়াস ফরহাদ। মোঃ জি এম রাতুলসহ আরো অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় রূপান্তরের আদ্যোপান্ত তুলে ধরেন,এবং রূপান্তরের সকল সদস্য কে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করেন,রূপান্তরের আহবায়ক মোঃ রাতুল বিন হোসেন।

উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের গান ও কবিতা আবৃত্তি করেন, মোঃ আলাউদ্দিন। শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি, এম এ জাফর লিটন এবং শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও শাহজাদপুর গার্লস স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের শিল্পীবৃন্দ “স্মরণে আসে মোরে” শীর্ষ সংগীতানুষ্ঠান এবং রূপান্তর পরিবারের সম্মিলিত কন্ঠে”মুক্তিরে মুন্দিরে সোপান তলে” গান পরিবেশন করেন।

বার্ষিক ম্যাগাজিন ‘রূপান্তর’ জুলাই সংখ্যা ২০২৬-এ কবিতা,আবৃতি, প্রবন্ধ, সমাজসেবা ও মাদকবিরোধী সেমিনার, জুলাই আন্দোলনের শহীদ শাহজাদপুরের বীরশ্রেষ্ঠ চারজন বীরকে নিয়ে বিভিন্ন কার্যক্রমের তথ্যচিত্র,যা লেখনীর মাধ্যমে ‘রূপান্তরের’ বার্ষিক ম্যাগাজিনে তুলে ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com