1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লালমনিরহাটে ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড,গাছ চাপায় ১ জনের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

লালমনিরহাটে ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড,গাছ চাপায় ১ জনের মৃত্যু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩১ মে, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ণ

এস এম শহিদুল ইসলাম বাবলু :নিজস্ব সংবাদদাতাঃ লালমনিরহাট জেলার হাতীবান্ধা,কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে শতাধিক বসতঘর-বাড়িসহ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।

বুধবার(২৯ মে)রাতে জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি, ডাউয়াবাড়ি সহ কালীগঞ্জ উপজেলার ভোটমারী,মদাতী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে মাদ্রাসার ২ জন শিক্ষক ও ১জন শিক্ষার্থীসহ অন্তত ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গাগলার পাড় এলাকার উত্তরপাড়া হযরত আবু বক্কর সিদ্দিক হাফিজিয়া মাদ্রাসার টিনশেড ঘরের ওপরে ঝড়ের তান্ডবে গাছ ভেঙে পড়ে।
এতে, ঘরটি দুমড়ে-মুচড়ে যায়। ঐ সময়ে ঝড়ের তান্ডব থেকে বাঁচতে নিরাপদ স্থানে আশ্রয় নিতে গিয়ে মাদ্রাসাটির ২জন শিক্ষক ও ১জন শিক্ষার্থী গুরুতর আহত হন।
এছাড়াও
বৃহস্পতিবার(৩০ মে) দুপুরে জেলার আদিতমারী উপজেলার উত্তর গোবধা চাত্রারপাড় এলাকায় ঝড়ে গাছ চাপা পড়ে সন্তোষ কুমার নামে ১ জনের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার প্রফুল্য কুমারের ছেলে বলে জানা গেছে।
এছাড়াও প্রবল ঝড়ের তান্ডবে অনেক এলাকার বসতবাড়ি,সবজী ক্ষেত,গাছপালা,বিদ্যুতের খুঁটি ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে।যার ফলে,বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে হাতীবান্ধা,কালীগঞ্জ উপজেলার অনেক এলাকা।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ দৈনিক ঘোষণা পত্রিকার নিজস্ব সংবাদদাতা ও দৈনিক জনতার লালমনিরহাট ও সাপ্তাহিক চলমান লালমনিরহাট পত্রিকার প্রধান ও সম্পাদক “এস এম” শহিদুল ইসলাম(বাবলু)কে জানান,স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার,প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে। তালিকা পাবার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com