1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু. - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাটচাষে আগ্রহ হারাচ্ছেন হালুয়াঘাটের কৃষকেরা: অনাবৃষ্টি আর পানি সংকটে কমছে ‘সোনালী আঁশ’ রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন বিরলে বহিরাগতদের হামলায় শিক্ষক লাঞ্ছনা: দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইল ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ,ধর্ষক আব্দুল খালেকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নলডাঙ্গায় মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি

জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

reporter সেলিম হোসেন রুবেল
calendar প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিজ বাড়ির বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেলগাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেওয়ায় আব্দুল হান্নান নিজেই সুইচ মেরামতের কাজ শুরু করেন। কাজ করার একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com