1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

reporter এস. এম. লুৎফুর কবির,
calendar প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ

কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া একটি চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।
গ্রেপ্তার সাইফুল্লাহ (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার বাসিন্দা। তিনি রসিদ আহামদের ছেলে।
র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাবের সিপিসি-২ এর একটি দল টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকায় অভিযান চালায়। এ সময় চাঁদাবাজি মামলার পলাতক এজাহারভুক্ত আসামি সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের দাবি, কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া চাঁদাবাজি মামলার প্রধান আসামি হিসেবে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার সাইফুল্লাহকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com