1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান

reporter তানভীর হাসান সৈকত
calendar প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ

টানা কয়েকদিনের অস্বাভাবিক ভারী বর্ষণে টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে শোল্ডার ধস, গর্ত সৃষ্টি ও মাটি সরে যাওয়ার মতো ক্ষয়ক্ষতি দেখা দিলেও গোপালগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগ এবং নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরলস প্রচেষ্টায় সড়কটি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করায় যানবাহন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি।
জানা গেছে, যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে মহাসড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন হচ্ছে। অধিকাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে সওজের তত্ত্বাবধানে দ্রুত সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
গোপালগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) অনুজ কুমার বলেন, সাম্প্রতিক টানা ভারী বর্ষণে মহাসড়কের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ‘জাতীয় গৃহে বিদ্যুৎ’ কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সমন্বয় ছাড়াই সড়কের শোল্ডারের খুব কাছাকাছি বিদ্যুতের খুঁটি স্থাপন করায় ভারী বৃষ্টিতে কিছু খুঁটি হেলে পড়েছে বা উপড়ে গেছে, ফলে শোল্ডারের ক্ষতি বেড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতের কাজ অব্যাহত রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি কমে আসার সঙ্গে সঙ্গেই সওজের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট ও সংস্কারকাজ শুরু করেন। দ্রুত পদক্ষেপের ফলে বর্তমানে টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যানবাহন স্বাভাবিক ও নিরাপদে চলাচল করছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকদের ভাষ্য, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও গোপালগঞ্জ সওজ বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের তাৎক্ষণিক উদ্যোগে সড়কটি সচল রাখা সম্ভব হয়েছে। তাদের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com