জামালপুর সদর থানাধীন নান্দিনা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ জুলাই ২০২৬ খ্রিঃ) সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানভীর হায়দারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নান্দিনা রেলগেট এলাকা থেকে ৪৫ গ্রাম গাঁজা এবং ২ পিস ইয়াবাসহ মোট চারজন আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. মোঃ ফারুক (২৯), পিতা: মোঃ মোশারফ, সাং: নান্দিনা পুরাতনপাড়া, জামালপুর। ২. মোঃ সোহাগ মিয়া (২৭), পিতা: মোঃ শানু ফকির, সাং: নান্দিনা, জামালপুর। ৩. মোঃ ফজল হক (৪৯), পিতা: মোহাম্মদ আলী, সাং: নান্দিনা নয়াপাড়া, জামালপুর। ৪. মোঃ জসিম (৪৪), পিতা: আব্দুস সোবাহান, সাং: নান্দিনা, জামালপুর।
অভিযান পরিচালনাকারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই জব্দকৃত আলামত ধ্বংস করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।