1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রুহিয়ায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কড়াকড়ি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা খুলনায় বিদেশি পিস্তল গুলিসহ একই পরিবারের ৩ জন আটক কোম্পানীগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস দোয়ারাবাজারের নরসিংপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকের লাখ লাখ টাকা উধাও সৌদি আরব প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে বেতমোরে কৃতিত্ব সন্তান সাবেক ছাএদল নেতা ঘাটাইলে ১৮ বস্তা সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় পিকাপসহ চালক আটক পিপির কার্যালয়ে অবরুদ্ধ সাবেক চেয়ারম্যান, চাঁদা আদায়ের অভিযোগ উত্তর ফটিকছড়িতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান: চোলাই মদসহ আটক ১, কারাদণ্ড রুহিয়ায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কড়াকড়ি

রুহিয়ায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কড়াকড়ি

reporter ​বেলাল হোসেন ,ঠাকুরগাঁওঃ
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের ​  রুহিয়া উপজেলা শহরের চৌরাস্তা এলাকা রাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান চালিয়েছে নবগঠিত রুহিয়া উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানের নেতৃত্ব দেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন। অভিযানে উপজেলা শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে রাস্তায় অবৈধভাবে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করায় ১৫-২০টি দোকান উচ্ছেদ করা হয়।

​এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজাহারুল ইসলাম বাদল, রুহিয়া থানার এসআই তাপস চন্দ্রসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মীগণ।

​উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, “উপজেলা শহরের সৌন্দর্য বজায় রাখা এবং জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ রাস্তায় অবৈধভাবে দোকান বসিয়ে ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​স্থানীয় জনগণ এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা করছেন, এর ফলে শহরের যানজট কমবে এবং জনচলাচল সহজতর হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রুহিয়া চৌরাস্তা এলাকায় অবৈধভাবে দোকান বসিয়ে ফুটপাত দখল করে রাখার অভিযোগ ছিল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com