1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রাজবাড়ীতে র‌্যাবের যৌথ অভিযান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সজীব গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মানবকণ্ঠের ব্যুরো অফিস উদ্বোধন বিশ্ববিদ্যালয় এর জীবন সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মানবতার অনন্য দৃস্টান্ত, অসুস্থ শরীরে ক্যানুলা নিয়ে রাত জেগে রোগীর সেবায় ভোলা ২৫০ শয্যা হাসপাতালের দুই চিকিৎসক। ভাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশুশ্রম প্রোগ্রেস শেয়ারিং মিটিং বিজিবি’র উদ্যোগে সীমান্তে জনসাধারণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ” তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ রাঙামাটিতে সাইবার সেলের প্রচেষ্টায় উদ্ধার ৬১ হারানো মোবাইল

রাজবাড়ীতে র‌্যাবের যৌথ অভিযান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সজীব গ্রেফতার

reporter ​রাজবাড়ী প্রতিনিধি
calendar প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে ধরা পড়লেন একাধিক মাদক মামলার আসামি ও বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত মো: সজীব হোসেন (৪২)।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রাজবাড়ী সদর থানা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।
​র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল আনুমানিক রাত দেড়টার দিকে রাজবাড়ী জেলার সদর এলাকায় এই অভিযান পরিচালনা করে। সফল এই অভিযানে ফরিদপুরের মধুখালী থানার ২০১৮ সালের একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়।
গ্রেফতারকৃত মো: সজীব হোসেন রাজবাড়ী সদর থানার লক্ষীকোল ধুঞ্চি গ্রামের নাজিবুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ফরিদপুরের মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)-এর টেবিল ৩(খ) ধারায় একটি মামলা (মামলা নং- ৩০/২৬৩) দায়ের করা হয়। পরবর্তীতে আদালত দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে সজীবকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে ছিলেন তিনি।
র‌্যাব-১০-এর মিডিয়া সেলের পক্ষ থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে ছিলেন। শুধু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামলাই নয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় আরও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
​গ্রেফতারের পর আসামিকে প্রাথমিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com