1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ভাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ সিলেটে পাঁচ দিনে ১১ লা শ হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মানবকণ্ঠের ব্যুরো অফিস উদ্বোধন বিশ্ববিদ্যালয় এর জীবন সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মানবতার অনন্য দৃস্টান্ত, অসুস্থ শরীরে ক্যানুলা নিয়ে রাত জেগে রোগীর সেবায় ভোলা ২৫০ শয্যা হাসপাতালের দুই চিকিৎসক। ভাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশুশ্রম প্রোগ্রেস শেয়ারিং মিটিং বিজিবি’র উদ্যোগে সীমান্তে জনসাধারণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ”

ভাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

reporter মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর)
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের পূর্ব মাধবপুর গ্রামে মারুফ খান (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজ বাড়ির একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মারুফকে দেখতে পান তার স্ত্রী। পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত মারুফ খান পূর্ব মাধবপুর গ্রামের মিন্টু খানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মারুফ মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা দাবি করেছেন। এ বিষয়কে কেন্দ্র করে পরিবারের সঙ্গে তার রাগ-অভিমান হয়। পরে রাতে খাবার না খেয়ে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। একই কারণে তার স্ত্রীও অভিমান করে অন্য কক্ষে গিয়ে ঘুমান।
সকালে পরিবারের সদস্যরা মারুফের ঘরের দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে তার স্ত্রী থাই গ্লাস দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দরজা ভেঙে মারুফকে নিচে নামান।
তবে পারিবারিক কলহের জেরে মারুফ আত্মহত্যা করেছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com