1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বিজিবি’র উদ্যোগে সীমান্তে জনসাধারণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ” - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ সিলেটে পাঁচ দিনে ১১ লা শ হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মানবকণ্ঠের ব্যুরো অফিস উদ্বোধন বিশ্ববিদ্যালয় এর জীবন সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মানবতার অনন্য দৃস্টান্ত, অসুস্থ শরীরে ক্যানুলা নিয়ে রাত জেগে রোগীর সেবায় ভোলা ২৫০ শয্যা হাসপাতালের দুই চিকিৎসক। ভাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশুশ্রম প্রোগ্রেস শেয়ারিং মিটিং বিজিবি’র উদ্যোগে সীমান্তে জনসাধারণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ”

বিজিবি’র উদ্যোগে সীমান্তে জনসাধারণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ”

reporter রনি কাউসার, (চাঁপাইনবাবগঞ্জ)
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ

সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর উদ্যোগে “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ” কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এ উপলক্ষে রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯ টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হল রুমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত প্রশিক্ষণে চরবাগডাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন যুবককে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তবর্তী এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক ও জীবনমানের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবি তার দায়িত্বপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুবসমাজ প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবে। ফলে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হতে সক্ষম হবে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হতে দূরে থেকে একটি সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে পারবে। ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার জনসাধারণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কার্যক্রমে ৫৩ বিজিবি’র এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সহ অন্যান্য অফিসার, অফিসার ইনচার্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর থানা, চরবাগডাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ এবং চরবাগডাংগা বিওপি কমান্ডার ও সকল স্তরের বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com