1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সকাল ৯টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬ । এই ভূমিকম্প প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয়।

কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক সাংবাদিকদের’কে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল রামগঞ্জ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৮কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে।

ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর-বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাজধানীর পল্লবীর বাসিন্দা অনন্দিতা চৌধুরী জানান, তারা এ সময় আতঙ্কে বাসাবাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। নগরীর বিভিন্ন এলাকার উচুঁ ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com