1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
১২ রবিউল আউয়াল উপলক্ষে দেশবাসীকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা সাজ্জাদ হোসেন মাধবদীতে চার দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ, ক্ষতি ১০ লাখ টাকা পবিত্র জশনে জুলুসকে স্বাগত জানিয়ে পটিয়ার হাবিবিয়া মাদ্রাসা থেকে বর্ণাঢ্য র‌্যালি রামগঞ্জে মানবিক কর্মকাণ্ডে ভোলাকোটে দৃষ্টান্ত স্থাপন করছেন মাঈনউদ্দিন মোল্লা ভুট্টু ধুনটে বিস্ফোরক আইনের মামলায় আসামিকে আদালতে প্রেরণের আবেদন তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বাউফলে মোবাইল কোর্টে ৩ জনকে জরিমানা ৫২ বছরেও স্থায়ী ঠিকানা হয়নি চনপাড়া অস্থায়ী পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে ১০ থেকে ১৫ জন আহত বাকেরগঞ্জের কৃতী সন্তান ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি, আনন্দে এলাকাবাসী

যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

reporter মোঃ কামরুল ইসলাম রাঙামাটি
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মো. আরমান হোছাইন নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।রোববার (২৩ আগস্ট ২০২৬) রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মাহাবুবুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলাটি নারী ও শিশু মামলা নং-৬৬/২৩। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারায় অভিযোগ আনা হয়।
মামলার বাদী মোসা. মিনুয়ারা আক্তার এবং আসামি তার স্বামী মো. আরমান হোছাইন।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ ডিসেম্বর সামাজিক ও ধর্মীয় রীতিতে পাঁচ লাখ টাকা দেনমোহর ধার্য করে আরমান হোছাইনের সঙ্গে মিনুয়ারা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।বাদিনীর অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকেই যৌতুকের জন্য তাকে চাপ দিতে থাকেন স্বামী। সংসার টিকিয়ে রাখার আশায় তিনি বাবার কাছ থেকে কয়েক দফায় প্রায় ৫ লাখ ৮ হাজার টাকা এনে দেন। পরে স্বামী বিদেশে যাওয়ার কথা বলে আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করেন।মামলার অভিযোগ অনুযায়ী, দাবিকৃত টাকা দিতে না পারায় মিনুয়ারা আক্তারকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি সন্তানকে নিয়ে ২০২২ সালের ১৫ জানুয়ারি তার ভগ্নিপতির বাড়িতে আশ্রয় নেন। সংসারে ফিরে যাওয়ার চেষ্টা করলেও দাবিকৃত ২ লাখ টাকা না দিলে তাকে আর গ্রহণ করা হবে না বলে জানানো হয়।অভিযোগে আরও বলা হয়, ২০২৩ সালের ১২ জুন সকালে বাদিনী সংসার করার অনুরোধ জানালে স্বামী পুনরায় ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ও সাক্ষীরা এগিয়ে এসে তাকে রক্ষা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।মামলায় বাদিনীসহ মোট পাঁচজন সাক্ষ্য দেন। আদালতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামি মো. আরমান হোছাইনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেন।রায়ের বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাকসুদা হক বলেন,যৌতুকের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী সাজা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com