1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মাধবদীতে চার দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ, ক্ষতি ১০ লাখ টাকা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
থ্রি-হুইলার বিরোধে বরিশালে বাস বন্ধ পটিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত তালা লাগানোর অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন বিষনন্দীতে চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মাঈনুদ্দীনের উঠান বৈঠক চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১ ১২ রবিউল আউয়াল উপলক্ষে দেশবাসীকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা সাজ্জাদ হোসেন মাধবদীতে চার দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ, ক্ষতি ১০ লাখ টাকা পবিত্র জশনে জুলুসকে স্বাগত জানিয়ে পটিয়ার হাবিবিয়া মাদ্রাসা থেকে বর্ণাঢ্য র‌্যালি রামগঞ্জে মানবিক কর্মকাণ্ডে ভোলাকোটে দৃষ্টান্ত স্থাপন করছেন মাঈনউদ্দিন মোল্লা ভুট্টু ধুনটে বিস্ফোরক আইনের মামলায় আসামিকে আদালতে প্রেরণের আবেদন তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

মাধবদীতে চার দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ, ক্ষতি ১০ লাখ টাকা

reporter বিশেষ প্রতিনিধি মাধবদী নরসিংদী
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ

নরসিংদীর মাধবদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চারটি দোকান ভাঙচুর করে টিন ও দোকানের মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী, গত ১৪ আগস্ট সকাল ১০টার দিকে মাধবদী এলাকার একটি মার্কেটে বিবাদীপক্ষের লোকজন এসে চারটি দোকানে ভাঙচুর চালায় এবং দোকানে থাকা টিনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এতে দোকানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

দোকানের ভাড়াটিয়ারা জানান, তারা দীর্ঘদিন ধরে খোরশেদ এর কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। হঠাৎ করে দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় প্রতিবেশীরাও ঘটনার সময় ভাঙচুর ও মালামাল সরিয়ে নেওয়ার বিষয়টি দেখেছেন বলে দাবি করেছেন।

এদিকে, জমি নিয়ে বিরোধের বিষয়টি নিয়ে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় নোটিশ জারি হয়েছে। নোটিশে পক্ষগুলোকে বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে মাধবদী থানার সংশ্লিষ্ট এলাকার বিরোধপূর্ণ জমির দাগ ও খতিয়ানসংক্রান্ত তথ্যও উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের নির্দেশনা ও বিরোধ চলমান থাকা অবস্থায় দোকানে ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় তারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com