1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
পবিত্র জশনে জুলুসকে স্বাগত জানিয়ে পটিয়ার হাবিবিয়া মাদ্রাসা থেকে বর্ণাঢ্য র‌্যালি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
থ্রি-হুইলার বিরোধে বরিশালে বাস বন্ধ পটিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত তালা লাগানোর অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন বিষনন্দীতে চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মাঈনুদ্দীনের উঠান বৈঠক চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১ ১২ রবিউল আউয়াল উপলক্ষে দেশবাসীকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা সাজ্জাদ হোসেন মাধবদীতে চার দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ, ক্ষতি ১০ লাখ টাকা পবিত্র জশনে জুলুসকে স্বাগত জানিয়ে পটিয়ার হাবিবিয়া মাদ্রাসা থেকে বর্ণাঢ্য র‌্যালি রামগঞ্জে মানবিক কর্মকাণ্ডে ভোলাকোটে দৃষ্টান্ত স্থাপন করছেন মাঈনউদ্দিন মোল্লা ভুট্টু ধুনটে বিস্ফোরক আইনের মামলায় আসামিকে আদালতে প্রেরণের আবেদন তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

পবিত্র জশনে জুলুসকে স্বাগত জানিয়ে পটিয়ার হাবিবিয়া মাদ্রাসা থেকে বর্ণাঢ্য র‌্যালি

reporter ইব্রাহীম চৌধুরী (পটিয়া) চট্টগ্রাম
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ

পবিত্র জশনে জুলুসকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৬নং কচুয়াই ইউনিয়নের পশ্চিম কচুয়াই হাবিবিয়া ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসা থেকে বর্ণাঢ্য স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় হাবিবিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়। এতে কচুয়াই বায়তুল্লাহ নতুন জামে মসজিদ ও হাবিবিয়া ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার সাধারণ সম্পাদক তৈয়ব খান, বায়তুল্লাহ নতুন জামে মসজিদের খতিব ও হাবিবিয়া ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান, মোয়াজ্জিন হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম, আবু তাহের, খালেক সওদাগর ও আজিজসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালিটি পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন ও বৈলতলী সড়ক হয়ে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, পবিত্র রবিউল আউয়াল মাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন ঘটে। প্রিয় নবীর আগমন সমগ্র মানবজাতির জন্য রহমত ও হেদায়েতের বার্তা নিয়ে এসেছে। তাই এ মাসে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি তাঁর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণে সবাইকে উদ্বুদ্ধ হতে হবে।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে মহানবী (সা.)-এর আদর্শ ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

পরে মাদ্রাসা মাঠে দরুদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তাবারুক বিতরণের মধ্য দিয়ে স্বাগত র‌্যালির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com