1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
জামালপুরে রাজিব পরিবহনের রোড পারমিট ও বাস বন্ধের দাবিতে বিক্ষোভ-ভাঙচুর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে দৌলতপুর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

জামালপুরে রাজিব পরিবহনের রোড পারমিট ও বাস বন্ধের দাবিতে বিক্ষোভ-ভাঙচুর

reporter ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ

জামালপুরে রাজিব পরিবহনের বাসের বেপরোয়া চলাচল বন্ধ এবং এর রোড পারমিট বাতিলের দাবিতে তীব্র বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সাধারণ পথচারীরা। এ সময় ঢাকা ও জামালপুরগামী রাজিব পরিবহনের দুটি বাস আটকে যাত্রীদের নামিয়ে দেওয়ার পর ভাঙচুরের ঘটনা ঘটে।
​বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
​প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিক্ষুব্ধ জনতা ও সাধারণ পথচারীরা নান্দিনা বাজার এলাকায় ঢাক ও জামালপুরগামী রাজিব পরিবহনের দুটি বাস থামিয়ে যাত্রীদের নিরাপদে নিচে নামিয়ে দেন। পরে বাস দুটি নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে নিয়ে ভাঙচুর করা হয়। এই উত্তেজনাকর পরিস্থিতিতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাজিব পরিবহনের শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
​স্থানীয়দের অভিযোগ, রাজিব পরিবহনের বাসগুলোর বেপরোয়া ও বেপরোয়া গতিতে চলাচল, অনভিজ্ঞ, লাইসেন্সবিহীন এবং নেশাগ্রস্ত চালকদের হাতে বাস পরিচালনার কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ পথচারী ও ছোট-মাঝারি যানবাহনগুলো নিয়মিত দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে। গত কয়েক মাসে এই পরিবহনের বাসের ধাক্কায় ও টানা দুর্ঘটনায় অর্ধশতাধিক তাজা প্রাণ ঝরে গেছে বলে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
​এ বিষয়ে এলাকাবাসী অবিলম্বে রাজিব পরিবহনের বেপরোয়া চালকদের আইনের আওতায় আনা এবং এই রুটে উক্ত পরিবহনের বেপরোয়া চলাচল স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com