1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাধবপুরে ফের বিতর্কিত প্রিসাইডিং অফিসাদের দিয়েই হতে যাচ্ছে উপজেলার মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

মাধবপুরে ফের বিতর্কিত প্রিসাইডিং অফিসাদের দিয়েই হতে যাচ্ছে উপজেলার মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ জুন, ২০২৪, ১২:০৭ অপরাহ্ণ

নাহিদা আক্তার পপি বিশেষ প্রতিনিধি: আওয়ামীলীগ নেতাকর্মীদের তীব্র ক্ষোভ হবিগঞ্জের মাধবপুরের ৫ জুন অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ৯৩ টি কেন্দ্রের অধিকাংশেই বিতর্কিত প্রিসাইডিং অফিসাদের পরিবর্তন না করায় তীব্র ক্ষোভ জানিয়েছেন আওয়ামীলীগের নেতাকর্মী ও সচেতন মহল অনেকে।

তাদের অভিযোগ পার্শ্ববর্তী শায়েস্তাগঞ্জ ও বানিয়াচং উপজেলা থেকে লোক দেখানো কয়েকজন সহকারি প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হলেও মূল ভোটগ্রহনকারী কর্মকর্তা ৯৩ জন প্রিসাইডিং অফিসারদের মধ্যে তেমন কোন পরিবর্তন আনা হয়নি। চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোহাম্মদ শাহজাহান মিয়াদের প্রতিষ্ঠিত কলেজ মাওলানা আসাদ আলী ডিগ্রী(সাবেক সৈয়দ সৈয়দ উদ্দিন ডিগ্রি কলেজ) কলেজের ১০ জন প্রিসাইডিং অফিসারের নিয়োগ বহাল নীল নকশা বা ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করছেন তারা।তাদের অভিযোগ মূল প্রিসাইডিং অফিসারদের পরিবর্তন না করে কতিপয় কিন্ডারগার্টেনের নিরীহ পোলিং অফিসারদের পরিবর্তন করা লোক দেখানো মাত্র।
কথা উঠছে,মাওলানা আসাদ আলী ডিগ্রী কলেজের ১০ জন বিতর্কিত প্রিজাইডিং অফিসারদের দিয়ে তারা নির্দিষ্ট প্রার্থীর সাথে গোপন লেনদেনে সংযুক্ত।গণনার সময় বান্ডিল ছয়-নয় করে জিতিয়ে দেবেন পছন্দের প্রার্থীকে এমন অভিযোগের গুঞ্জরন লোকমুখে।এছাড়া মাধবপুর পৌরসভার সচিব আমিনুল ইসলাম,বিআরডিবি কর্মকর্তা মোহাম্মদ আবুল ফয়সল চৌধুরীর,এনআরবি ব্যাংকের অফিসারগনসহ,ছাতিয়াইনের বিশ্বনাথ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামসহ কতিপয় প্রিসাইডিং অফিসারদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা,তেলবাজি,দুর্নীতি,নির্দিষ্ট প্রার্থীর সুবিধা গ্রহণ ও বিএনপি-জামাত দলীয় সংশ্লিষ্ট তার অভিযোগ পাওয়া যাচ্ছে।তবে এসব অভিযোগ ভোটগ্রহণ দায়িত্বে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করবে তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আপন মিয়া বলেন,কোনরকম বিতর্ক কিংবা কথা উঠলে তাৎক্ষণিক উচিত সেই কর্মকর্তাদের স্থলে অন্য বিতর্কমুক্ত কর্মকর্তা নিযুক্ত করা। কিন্তু এবারের নির্বাচনে এসব ঘটনা খুবই দুঃখজনক। আমরা এর সুন্দর সমাধান চাই।

এ নিয়ে তীব্র সমালোচনা করেছেন মাধবপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান হাবিব,আমাদের দল ক্ষমতায় থাকা সত্ত্বেও উপজেলার সিন্ডিকেটের বিরুদ্ধে কোনভাবেই কোলে উঠতে না পারা দুঃখজনক। প্রিসাইডিং অফিসাররা চাইলে স্যারকে নয় করতে পারে। আমরা অনতিবিলম্বে বিতর্কিতদের দিয়ে প্রত্যাহার চাই।

বিএনপি নেতাকর্মীদের সূত্র জানাচ্ছেন,আমাদের ক্ষমতা নেই সরকারি দল ক্ষমতায়।তাই প্রশাসনকে ম্যানেজ করার ক্ষমতা থাকলে ওরাই করবে আমাদের কিছু করার নেই ।আমরা শান্তিপ্রিয় নির্বাচনে কাজ করে যাচ্ছি মাত্র।

গোপন সূত্রের খবর,প্রশাসনের যোগ সাজসে ঘোড়া,চশমা ও পদ্মফুল প্রতীককে পাস করানোর নীলনকশা বা সাদা নকশা চূড়ান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।খবর আছে বড় আর্থিক লেনদেনেরও। এক্ষেত্রে প্রয়োজনের কার্যকরী উদ্যোগ চোখে পড়ার মতো নয়।
গোপন সূত্রের এই খবর নির্বাচনী হাওয়ায় চাঞ্চলের সৃষ্টি করেছে। ভোটের মাত্র একদিন বাকি কি। কী পদক্ষেপ নিবেন কর্তৃপক্ষ ও প্রার্থীরা এখন সেটি দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com