1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ। ১০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০০ গাছের চারা বিতরণ, দুই বিদ্যালয়ে ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড প্রদান ঠাকুরগাঁওয়ে জাল স্বাক্ষরে সত্যায়িতের রমরমা ব্যবসা, পাতা প্রতি নেওয়া হচ্ছে ২০-৫০ টাকা পটিয়ায় দুর্গম পাহাড়ে ডিবি পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ দিবস-২০২৬ উপলক্ষে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী আয়োজন। পেকুয়ার মেহেরনামায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে পাউবোর অতিরিক্ত মহাপরিচালক আধুনিক জিয়াহল নির্মানের দাবিতে উন্নয়ন কমিটির মানববন্ধন কুষ্টিয়ায় ডিসি পার্কের পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন

reporter নাসির উদ্দিন লিটন
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ

মাদারীপুর সদর উপজেলায় ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের চৌরাস্তা এলাকায় ৬ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালটি দীর্ঘদিন ধরে ভাড়া করা ভবনে ডায়াবেটিস রোগীদের সেবা দিয়ে আসছে কর্তৃপক্ষ। এতে প্রায়ই সাধারণ মানুষ স্বাস্থ্যসেবার বিঘ্নিত হচ্ছে। আধুনিক সেবা দেয়ার লক্ষ্যে ভবন নির্মানের উদ্যোগ নেয় সামজকল্যাণ মন্ত্রনালয়। পরে এটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বাস্তবায়ন করে গণপূর্ত অধিদপ্তর। নানা জটিলতা প্রতিকুলতা কাটিয়ে উদ্বোধন করা হয় মাদারীপুর পৌরসভার চৌরাস্তায় ডায়াবেটিস হাসপাতাল।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সব রোগের উৎস হলো ডায়াবেটিস। সুস্থ থাকতে হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্য রোগীর পাশাপাশি অসহায় ও দুস্থ রোগীরা চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে যেন সঠিক চিকিৎসা পায় সেদিকে কর্তৃপক্ষের নজর থাকবে। ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করে মানুষের কল্যাণে চিকিৎসা সেবা দিয়ে যাবে ডায়াবেটিস সমিতি। সবার জন্য মানসম্মত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে গরিব ও অসহায়দের জন্য সেবা সহজলভ্য করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে যেন সাধারণ মানুষ চিকিৎসা নিতে এসে হয়রানির স্বীকার না হয় সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মাদারীপুর ডায়াবেটিস সমিতির সভাপতি কাজী হুমায়ুন কবির, গণপূর্ত অধিদপ্তরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুলাহ্ আল মামুন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ, মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অখিল সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com