1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পেকুয়ার মেহেরনামায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে পাউবোর অতিরিক্ত মহাপরিচালক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

পেকুয়ার মেহেরনামায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে পাউবোর অতিরিক্ত মহাপরিচালক

reporter চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকায় সাম্প্রতিক টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) মো. শফিকুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, নদীভাঙন এবং বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত, কার্যকর ও টেকসই সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত মহাপরিচালক বলেন, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কার করা হলে ভবিষ্যতে বন্যাজনিত দুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব হবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নদীভাঙন প্রতিরোধ এবং এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, দ্রুত সংস্কার কার্যক্রম শুরু হলে মেহেরনামাসহ আশপাশের এলাকার মানুষ আগামী বর্ষা মৌসুমে বন্যা ও নদীভাঙনের ঝুঁকি থেকে অনেকটাই নিরাপদ থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com