1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ভোলা সদর শিবপুর মেঘনা নদীর পাড় ঘুরতে গিয়ে পাঁচ বন্ধুর মধ্যে তিন বন্ধু বেঁচে গেল দুই বন্ধু নিখোঁজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভোলা সদর শিবপুর মেঘনা নদীর পাড় ঘুরতে গিয়ে পাঁচ বন্ধুর মধ্যে তিন বন্ধু বেঁচে গেল দুই বন্ধু নিখোঁজ

reporter মোঃ আফজাল ভোলা ভোলা উপজেলার
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ

শিবপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরে বসে আড্ডায় মগ্ন ছিলেন ৫ বন্ধু৷ এসময় নদীর তীর সংরক্ষণের জিওব্যাগ ধসে ৫ বন্ধু নদীতে পড়ে যায়৷ তাৎক্ষণিকভাবে তাদের মধ্যে থাকা ৩ বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন বাকী ২ বন্ধু। নিখোঁজ ২ বন্ধু হলেন আমজাদ হোসেন (২৭) ও রাকিব আহমেদ (২২)।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের গরীবের ডুবাই বালু মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ আমজাদ ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিম মিয়ার ছেলে। এছাড়াও রাকিব শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের ছেলে।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় পাঁচ বন্ধু মেঘনা নদীর তীরে জিওব্যাগের উপর বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় হঠাৎ ৫ বন্ধুসহ ব্যাগটি নদীর তীরে তলিয়ে যায়। পরে ফাহিম (২২) আব্দুল্লাহ( ২৫) ও সাগর (২৫) সাঁতরে তীরে উঠে এলেও নিখোঁজ হন তাদের বন্ধু আমজাদ ও রাকিব। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি সংশ্লিষ্ট উদ্ধারকারী দল অভিযান চালাচ্ছে।

এদিকে, দুই বন্ধু নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্বজন ও স্থানীয়দের ভিড় জমে। নিখোঁজদের উদ্ধারে নদীর তীরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালায়। তবে পর্যাপ্ত সরঞ্জাম ও প্রয়োজনীয় উদ্ধারকারী দল না থাকায় তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে প্রয়োজনীয় সরঞ্জাম ও উদ্ধারকারী দল নিয়ে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান তারা।

এঘটনায় ভোলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ারসার্ভিসকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com