1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটসের প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেমরা থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি উদ্বোধন মুলাদী উপজেলায় নিখোঁজের দুই দিন পর জাকির হোসেন ব্যাপারী (৫০) নামে এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল বগুড়ায় যুবককে অপহরণ সদৃশ ভাবে তুলে নিয়ে মারধর,  এনসিপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অবৈধ সরকারের নির্যাতনের শিকার হয়েছিল ২৭ বিসিএস ব্যাচ: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলে জনসম্পৃক্ততার আলোচনায় আকতার হোসেন হাঁটুর পেছনেই মিলল ৪০০ ইয়াবার চালান! বিরলের বুনিয়াদপুর সিনিয়র (আলিম) মাদরাসা এর নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন বিরলে সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু, ঘাতক আটক রাস্তার সংস্কার কাজ উদ্বোধনের পাঁচ ঘণ্টার মধ্যেই সংসদ সদস্যের নামফলক উধাও, কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন

ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটসের প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত

reporter মোঃ ওমর ফারুক
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটস, ভাঙ্গুড়া উপজেলা স্কাউটসের উদ্যোগে প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত দিনব্যাপী এ ডে ক্যাম্পে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ কাব স্কাউট, স্কাউট, ইউনিট লিডার ও প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও ডে ক্যাম্পের ক্যাম্প চিফ হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। তিনি সকাল ১১টায় জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন এবং স্কাউট পতাকাকে সালাম প্রদানের মাধ্যমে ডে ক্যাম্পের উদ্বোধন করেন। দিনব্যাপী আয়োজনে স্কাউটিংয়ের আদর্শ ও মূল্যবোধ চর্চা, শৃঙ্খলা, নেতৃত্ব বিকাশ, দলীয় কার্যক্রম, ব্যবহারিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম এবং বিভিন্ন স্কাউটিং অনুশীলন অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমে অংশ নিয়ে স্কাউটরা তাদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা আরও সমৃদ্ধ করার সুযোগ পান।

অনুষ্ঠানে অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (সংগঠন) মির্জা আলী নাসির, পাবনা জেলা স্কাউটসের সহ-সভাপতি ও এএলটি মো. মোফাজ্জল হোসেন, জেলা কমিশনার মো. আবুল কালাম আজাদ, জেলা গার্লস ইন স্কাউটিং কমিশনার বেগম কেয়া, জেলা সহকারী কমিশনার (এক্সটেনশন স্কাউটিং ও স্পেশাল ইভেন্ট) ও রাজশাহী অঞ্চলের পিআরএম উপ-কমিটির সদস্য মো. গোলাম রাব্বি, জেলা সম্পাদক মো. জাহিদ হাসান, জেলা কাব লিডার মো. জাহাঙ্গীর আলম রানা, ভাঙ্গুড়া উপজেলা স্কাউটসের কমিশনার হাবিবা খন্দকার ইভা, উপজেলা সম্পাদক মো. আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মো. শাহীনুর রহমান শাহীন, উপজেলা স্কাউট লিডার মো. হেদায়েতুল্লাহ, কাব লিডার আবু সাঈদ ও মো. আলিম উর রেজাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ইউনিট লিডাররা।

বিকেল সাড়ে ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রোগ্রাম চিফ হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা স্কাউটসের সহ-সভাপতি ও এএলটি মো. মোফাজ্জল হোসেন। তিনি বলেন, স্কাউটিং কেবল একটি সহশিক্ষা কার্যক্রম নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মনির্ভরশীলতা, সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি কার্যকর আন্দোলন।

ভাঙ্গুড়া উপজেলা স্কাউটসের কমিশনার হাবিবা খন্দকার ইভা বলেন, ভাঙ্গুড়া উপজেলায় স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নতুন প্রজন্মের মধ্যে স্কাউটিংয়ের আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রথম উপজেলা ডে ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় দিনব্যাপী কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com