1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ভাঙ্গায় ৩২৫ কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রুহিয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে সিয়াদ হাসান মিনুর ৩ মাসের কারাদণ্ড চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ভাঙ্গায় ৩২৫ কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ দৃষ্টিনন্দন আয়োজনে পটিয়ার ডেংগাপাড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল আত্রাইতে বাল্য বিবাহ বন্ধ করতে গিয়ে হামলার শিকার। ৩ জনের কারাদণ্ড ও জরিমানা গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে ট্রাইবেকারে বাজিমাত, মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়ন অষ্টম শ্রেণি!

ভাঙ্গায় ৩২৫ কৃষকের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

reporter ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ

কৃষকের বাড়ির আঙিনা ও পতিত জমিকে কাজে লাগিয়ে ফলদ ও বনজ গাছের বাগান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল।
তিনি বলেন, “একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি ফলদ গাছ ভবিষ্যতে কৃষকের পরিবারের বাড়তি আয়ের উৎস হতে পারে। শুধু চারা হাতে তুলে দিলেই হবে না, প্রতিটি চারাকে সন্তানের মতো যত্ন নিয়ে বড় করে তুলতে হবে।”
রোববার (৩০ আগস্ট) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ঈদগাহ মাঠে ‘পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলদ ও বনজ গাছ কৃষকের পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ এবং সবুজায়ন বাড়ানো সম্ভব।
তিনি বলেন, চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা এবং প্রয়োজনীয় কৃষি পরামর্শ নেওয়া জরুরি। পরিকল্পিতভাবে ফলদ ও বনজ গাছের চাষ বাড়ানো গেলে কৃষি ও পরিবেশ—উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।
কর্মসূচির আওতায় প্রকল্পভুক্ত কৃষি উন্নয়ন সমিতির কৃষক-কৃষাণী এবং সমিতির পার্শ্ববর্তী কৃষকদের মধ্যে আম, লিচু, কাঁঠাল, কদবেল, লেবু, পেয়ারা, জাম, আতা, নিম ও আমলকীসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
চারা নিতে আসা স্থানীয় কৃষক-কৃষাণীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা জানান, বাড়ির আশপাশ ও পতিত জমিতে এসব চারা রোপণ করে নিয়মিত পরিচর্যা করবেন। গাছগুলো বড় হলে পরিবারের ফলের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়েও সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন। এ সময় স্বাগত বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাজী রমজান আলী,।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. নজরুল ইসলাম, উপপরিচালক (লিসাসা), প্রশাসন ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুর অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, ভাঙ্গা থানা, ফরিদপুরসহ স্থানীয় কৃষি উন্নয়ন সমিতির সদস্য, কৃষক-কৃষাণী ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোসা. শারমিন সুলতানা, মনিটরিং অফিসার, পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে ব্র্যাক। কর্মসূচির আওতায় মোট ৩২৫ জন কৃষক-কৃষাণীর মাঝে বিভিন্ন প্রজাতির ৩ হাজার ২, শ ৫০ টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com