1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন পটুয়াখালীর জাহাংগীর  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে দৌলতপুর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন পটুয়াখালীর জাহাংগীর 

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ

আবুল বাশার পটুয়াখালী প্রতিনিধি : বৃক্ষরোপন ও বাগান সৃজনে ব্যক্তি পর্যায়ের ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছেন পটুয়াখালীর বৃক্ষপ্রেমী ও কৃষি উদ্যোক্তা জাহাংগীর হোসাইন মানিক। তিনি এ ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার লাভ করেছেন।

জাহাংগীর হোসাইন মানিক পটুয়াখালীর সাংস্কৃতিক সংগঠন দখিনের কবিয়ালের সভাপতি এবং জাতীয় দৈনিক আজকালের খবরের পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি পটুয়াখালী জেলা প্রেসক্লাবে একজন সক্রিয় সদস্য।

বুধবার(১৪ আগস্ট) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষে পুরষ্কারের নগদ পঞ্চাশ হাজার টাকার চেক জাহাংগীর হোসাইন মানিকের হাতে তুলে দেন উপকূলীয় বন বিভাগ,পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর জোনের রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী ও জাহাংগীর হোসাইন মানিকের স্ত্রী মোসাঃ ফাতেমা বেগম।

জাহাংগীর হোসাইন মানিক জানান, ২০১৫ সাল থেকে প্রথমে স্বল্প পরিসরে ও পরবর্তীতে ব্যাপক আকারে বৃক্ষরোপণ ও বাগান সৃজন কার্যক্রম শুরু করেন এবং সমন্বিত কৃষি খামার গড়ে তোলেন। বর্তমানে তাঁর খামারে বিলুপ্তপ্রায় ও দুর্লভ প্রজাতির বিভিন্ন গাছ রয়েছে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার-২০২৩ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ আমার এই প্রাপ্তিতে গর্বিত।

তিনি আরো বলেন,তাঁর স্ত্রী স্বাস্থ্য কর্মকর্তা মোসাঃ ফাতেমা বেগমের সার্বিক সহযোগিতায় অত্যন্ত নিবিড়ভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।

এই পুরস্কার প্রাপ্তি আমাকে অনেক বেশি অণুপ্রাণিত ও উৎসাহিত করেছে। এটি অন্যদের জন্যেও অনুপ্রেরণা হতে পারে।

গত ২৫ জুলাই ঢাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ ও নগদ অর্থ প্রদানের কথা থাকলেও বিভিন্ন কারণে তা হয়ে উঠেনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com