1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের কমিটি গঠিত- দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি কাশিয়ানী থানার মাহফুজুর রহমান জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের মডেল মসজিদসংলগ্ন সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উল্লাপাড়ার মুস্তাফিজুর রহমান জামালপুর সদর ঘোড়াধাপ হেলেঞ্চা কাটাখালি বিলে অবৈধ চাইনা জাল অপসারণ অভিযান। শাহজাদপুর উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিদর্শন করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক। নদী-খাল-বিলে মাছ বাঁচাতে অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে, প্রশাসক সিরাজুল ইসলাম। হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ গাইবান্ধায় সন্ত্রাসী মামলায় গ্রাম ও প্রতিরক্ষা আনসারের সক্রিয় সদস্যকে জেল হাজতে প্রেরণ রাজশাহী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে সহায়তায় এগিয়ে এলেন (এসিল্যান্ড) শিবু দাশ

বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের কমিটি গঠিত-

reporter আজিজুননাহার
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ

বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের ২০২৬-২০২৮ মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ৩০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং একজন সমন্বয়ক নির্বাচন করা হয় ৮ জুলাই উওরাস্থ দি টেস্টি ল্যাব রেস্তোরাঁতে গ্রুপের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনকে প্রধান সমন্বয়ক হিসাবে পুনঃনির্বাচিত করা হয়। প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয় বিশিষ্ট ব্যবসায়ী গাজী বিল্লাল হোসেন মিন্টু।সভাপতি হিসাবে পুনঃনির্বাচিত করা হয় ওমর ফারুক উজ্জ্বলকে ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় শাহিদা আক্তারকে।
উপদেষ্টা পরিষদের সদস্য উত্তরা টাইম ফর সাইন এর কর্ণধার মোঃ আতাউর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী এসএম গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেন, বিমানবন্দর থানা যুবদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সম্রাট মোঃ শাজাহান, বিশিষ্ট নাট্যকার অভিনেতা হেদায়েতুল্লাহ তুর্কি, গার্মেন্টস ব্যবসায়ী বেলাল হোসেন অভি, শামসুল আলম শামীম, বেলাল হোসেন,শাহাদাত হোসেন পিয়ার্সকে নির্বাচিত করা হয়।
কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন ফারুক রাসেল,সহ- সভাপতি ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক রকিবুল হাসানকে নির্বাচিত করে ৮১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে ও আগামী ১৮ সেপ্টেম্বর বিএনএস সেন্টারের বাফেট লাউঞ্জে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্ধু মিলন মেলার আয়োজন করবে। সংগঠনটি সমাজ সেবামুলক বিভিন্ন কাজে অংশ নিয়ে থাকে। সারা বিশ্বের ৯৪ ব্যাচের বন্ধুদের নিয়ে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com