1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে সহায়তায় এগিয়ে এলেন (এসিল্যান্ড) শিবু দাশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, চেক ও মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ অভিভাবক সমাবেশ সম্পন্ন ময়মনসিংহ সদরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্ভোধন মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড মুলাদীতে এলজিইডির নগর অবকাঠামো প্রকল্পের আওতায় ওয়েস্ট বাস্কেট বিতরণ উদ্বোধন ঢাবিতে ‘পরিবর্তনশীল বিশ্বে ইংরেজি সাহিত্য ও ভাষা শিক্ষা’ শীর্ষক সেমিনার  নদীতে ডুবে এক যুবকের মৃত্যু ৮ ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজশাহীর রেল যোগাযোগ মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা 

রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে সহায়তায় এগিয়ে এলেন (এসিল্যান্ড) শিবু দাশ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ

রাজশাহীর পুঠিয়া উপজেলার এক মাদ্রাসা শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে থাকা তথ্যগত ভুল সংশোধনের উদ্যোগ নিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
জানা যায়, উপজেলার বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকার, পিতা কালাম সরকার, তার রেজিস্ট্রেশন কার্ডে তথ্যগত ত্রুটির কারণে ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে উদ্বেগে ছিলেন। বিষয়টি উক্ত শিক্ষার্থী সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নজরে আনলে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও ভুল সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করতে এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদান করেন।
শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা জানান, প্রশাসনের আন্তরিক সহযোগিতায় দীর্ঘদিনের একটি জটিলতা নিরসনের পথ সুগম হয়েছে। তারা এ মানবিক উদ্যোগের জন্য সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, জনসেবামুখী প্রশাসনের অন্যতম দৃষ্টান্ত হলো নাগরিকের সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ যাতে কোনো প্রশাসনিক ত্রুটির কারণে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
এ ঘটনায় এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, নাগরিক সেবার ক্ষেত্রে এ ধরনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com