1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজশাহী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, চেক ও মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ অভিভাবক সমাবেশ সম্পন্ন ময়মনসিংহ সদরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্ভোধন মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড মুলাদীতে এলজিইডির নগর অবকাঠামো প্রকল্পের আওতায় ওয়েস্ট বাস্কেট বিতরণ উদ্বোধন ঢাবিতে ‘পরিবর্তনশীল বিশ্বে ইংরেজি সাহিত্য ও ভাষা শিক্ষা’ শীর্ষক সেমিনার  নদীতে ডুবে এক যুবকের মৃত্যু ৮ ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজশাহীর রেল যোগাযোগ মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা 

রাজশাহী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

reporter মোঃ নাসিরউদ্দিন
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ

রাজশাহীর তানোরে ফসলি জমি জবরদখল ও পিটিয়ে নারীসহ ৬ জনকে জখম করার অভিযোগ উঠেছে।সোমবার (২০জুলাই) সকালে কলমা ইউনিয়নের (ইউপি) বাউরি গ্রামে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে,উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) বংশীধরপুর মৌজার ২৩৪ নম্বর দাগে ৭১ শতক
ফসলি জমি রয়েছে। এসব মালিক কেফাতুল্লাহ মন্ডল তার এক পুত্র ও ৪ কন্যা তার মধ্যে পুত্র মারা গেছে এখন ৪ কন্যা রয়েছে। উত্তরাধিকার সুত্রে এসব জমির মালিক এখন তার ৪ কন্যা। তাদের নামে জমির নামজারি ও হালনাগাদ খাজনা চলমান রয়েছে।তারা দীর্ঘদিন যাবত এসব জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্ত্ত বাউরি গ্রামের মৃত ময়েজ উদ্দিনের পুত্র প্রভাবশালী মিজানুর রহমান এসব জমি তার নিজের দাবি করে জবরদখলের চেস্টা করে আসছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার (২০ জুলাই) সকালে কেফাতুল্লাহর ৪ কন্যা এসব জমি চাষাবাদ করতে যায়। এসময় প্রভাবশালী মিজানুর রহমান তার সহযোগী আয়ুব আলী ও আব্দুল আলিমসহ প্রায় ১০ থেকে ১২ জন বল্লম,রাম দা ইত্যাদি দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে তাদের ৪ বোনকে বেধড়ক মারপিট করে জমি থেকে বিতাড়িত করে। তাদের হামলায় নারীসহ ৬ জন আহত হয়। এদের মধ্যে এছনেরা বিবি (৫৫),সাইরা বিবি (৪৫),তারা
বিবি (৩৫) ও ওবিজান বিবি (৪৫) তানোর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান মিজান  এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তারা কেফাতুল্লাহ মন্ডলের কাছে থেকে জমি কিনে নিয়েছেন,আর মারপিটের অভিযোগ সঠিক নয়।এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএম মাসুদ পারভেজ বলেন, তাদের অভিযোগ দিতে বলা হয়েছে,এখানো অভিযোগ দেয়নি।তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com