1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উল্লাপাড়ার মুস্তাফিজুর রহমান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, চেক ও মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ অভিভাবক সমাবেশ সম্পন্ন ময়মনসিংহ সদরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্ভোধন মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড মুলাদীতে এলজিইডির নগর অবকাঠামো প্রকল্পের আওতায় ওয়েস্ট বাস্কেট বিতরণ উদ্বোধন ঢাবিতে ‘পরিবর্তনশীল বিশ্বে ইংরেজি সাহিত্য ও ভাষা শিক্ষা’ শীর্ষক সেমিনার  নদীতে ডুবে এক যুবকের মৃত্যু ৮ ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজশাহীর রেল যোগাযোগ মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা 

সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উল্লাপাড়ার মুস্তাফিজুর রহমান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ

২০২৬ সালের সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. মুস্তাফিজুর রহমান। এ অর্জনে শিক্ষা অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
এ অর্জনে উল্লাপাড়ার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন মহল তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে উল্লাপাড়ার প্রাথমিক শিক্ষা আরও এগিয়ে যাবে এবং নতুন নতুন সাফল্য অর্জিত হবে।
প্রতিক্রিয়ায় মো. মুস্তাফিজুর রহমান বলেন, “এই সম্মাননা উল্লাপাড়া উপজেলার সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com